জাগর্তি

জাগর্তি [ jāgarti ] বি ১. জাগ্রত অবস্হা; জাগ্রত ভাব; ২. সচেতনতা, চেতনা; ৩. উদ্দিপনা। [সং. √ জাগৃ + তি]।

জিনিসপত্র

জিনিসপত্র বি. নানারকম দ্রব্য; দ্রব্যাদি, বস্তুসমূহ।

জাগরূক

জাগরূক [ jāgarūka ] বিণ. ১. জাগ্রত্, সজাগ; ২. সতর্ক, হুঁশিয়ার; ৩. অবিস্মৃত, অটুট (আশা বা সংকল্প হৃদয়ে জাগরূক থাকা)। [সং. √ জাগৃ + ঊক]।

জিনিস

জিনিস [ jinisa ] বি. ১. বস্তু; দ্রব্য (অনেক জিনিস চাই); ২. সারবস্তু (এতে জিনিস কিছু নেই)। [আ. জিন্স্]। জিনিসপত্র বি. নানারকম দ্রব্য; দ্রব্যাদি, বস্তুসমূহ।

জাগরী

জাগরী [ jāgarī ] (-রিন্) বিণ. ১. জাগরণকারী, জাগিয়ে দেয় এমন; ২. নিদ্রাহীন, জাগরিত। [সং. √ জাগৃ + ইন্]।

জাগরিত

জাগরিত [ jāgarita ] বিণ. ১. জেগে উঠেছে এমন, নিদ্রোত্থিত; ২. জেগে রয়েছে এমন, নিদ্রাহীন; ৩. চেতনাপ্রাপ্ত। [সং. √ জাগৃ + ত]।

জিতেন্দ্রিয়

জিতেন্দ্রিয় [ jitēndriẏa ] বিণ. ইন্দ্রিয়জয়কারী, ইন্দ্রিয়কে জয় বা নিয়ন্ত্রিত করেছে এমন। [সং. জিত + ইন্দ্রিয়]। জিতেন্দ্রিয়তা বি. ইন্দ্রিয় সংযম।

জগন্ত

জগন্ত [ jaganta ] বিণ. জেগে আছে এমন, জাগ্রত্, জাগ্রত। তু. বিপ. ঘুমন্ত [বাং. জাগা + অন্ত]।

জিতাষ্টমী

জিতাষ্টমী [ jitāṣṭamī ] বি. আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি-যে তিথিতে স্ত্রীলোকেরা পুত্রলাভের জন্য জিমূতবাহনের পূজা করে; জিমূতাষ্টমী। [সং. জিমূতাষ্টমী]।