ছোড়ই

ছোড়ই (ব্রজ.) ত্যাগ করে, ছাড়ে।

ছোড়বি

ছোড়বি ক্রি. (ব্রজ.) ছাড়বি (‘দয়া জনু ছোড়বি মোয়’: বিদ্যা.)।

ছোড়

ছোড় [ chōḍ ] বি. ছাড়াছাড়ি, পরিত্যাগ (নাছোড়)। ☐ বিণ. পৃথক, বিচ্ছিন্ন (ছোড় হয়ে গেছে)। [বাং. √ ছোড়্‌ (সং. √ ছুর্) + অ]। ছোড়ই (ব্রজ.) ত্যাগ করে, ছাড়ে। ছোড়ন বি. পরিত্যাগ, বর্জন (আর ছোড়ন নেই)। ছোড়ব ক্রি. (ব্রজ.) ছাড়বে (‘অবহি ছোড়ব মোহি’: বিদ্যা.)। ছোড়বি ক্রি. (ব্রজ.) ছাড়বি (‘দয়া জনু ছোড়বি মোয়’: বিদ্যা.)। ছোড়ভঙ্গ বিণ. বিশৃঙ্খল, দল থেকে ছাড়াছাড়ি হয়েছে এমন, দলছুট; বিচ্ছিন্ন ও বিক্ষিপ্ত। [সং. ছত্রভঙ্গ > ছড়ভঙ্গ]।

ছোঁচানো

ছোঁচা২, ছোঁচানো [ chōn̐cā, chōn̐cānō ] ক্রি. মলত্যাগের পর জলশৌচ করা। [সং শৌচ]।

ছোঁচা

ছোঁচা১ [ chōn̐cā ] বিণ. ১. অত্যন্ত খাদ্যলোভী (‘ছোঁচা তুমি, তোমার সঙ্গে আড়ি আমার, যাও’: নজরুল); ২. প্রতারক; ৩. আত্মসম্মানহীন। [সং. সূচক? (=দুর্জন)]। ছোঁচা২, ছোঁচানো [ chōn̐cā, chōn̐cānō ] ক্রি. মলত্যাগের পর জলশৌচ করা। [সং শৌচ]।

ছেঁচানো

ছেঁচানো ক্রি. বিণ. বি. অন্যের দ্বারা পিষ্ট করানো।

ছেঁচা

ছেঁচা১ [ chēn̐cā ] ক্রি. জল তুলে ফেলা (নৌকোর জল ছেঁচা)। [সেচা দ্র]। ছেঁচা২ [ chēn̐cā ] ক্রি. বি. থেঁতলানো, পেষা (আদা ছেঁচা)। ☐ বি. পেষণ; পিষ্ট দ্রব্য। ☐ বিণ. পিষ্ট (ছেঁচা আদা, ছেঁচা পান)। [√ সিচ্ > প্রাকৃ. √ সিংচ > বাং. ছিঁচ + আ]। ছেঁচানো ক্রি. বিণ. বি. অন্যের দ্বারা পিষ্ট করানো।

ছেঁচড়ানো

ছেঁচড়ানো ক্রি. হেঁচড়ানো, টেনে বা ঘষটাতে ঘষটাতে নিয়ে যাওয়া। ☐ বি. বিণ. উক্ত অর্থে।

ছ্যাঁচড়া

ছেঁচড়, ছ্যাঁচড়, ছেঁচড়া১, ছ্যাঁচড়া১ [ chēn̐caḍ, chyān̐caḍ ] বিণ. ১. প্রতারক; ২. নীচপ্রকৃতির; ৩. দেনা সহজে শোধ করতে চায় না এমন। [হি. ছিছোড়]। ছেঁচড়া২, ছ্যাঁচড়া২ [ chēn̐caḍā, chyān̐caḍā ] বি. মাছের কাঁটা তেল প্রভৃতির সঙ্গে শাকসবজি মিশিয়ে তৈরি ব্যঞ্জনবিশেষ। [দেশি]। ছেঁচড়া৩ [ chēn̐caḍā ] ক্রি. ছেঁচড়ানো; মাটির উপর দিয়ে ঘষটে যাওয়া বা চলা (ছেঁচড়ে ছেঁচড়ে চলেছে)। [হিঁচড়া দ্র]। ছেঁচড়ানো ক্রি. হেঁচড়ানো, টেনে বা ঘষটাতে ঘষটাতে নিয়ে যাওয়া। ☐ বি. বিণ. উক্ত অর্থে।

ছেঁচড়া