ছেলে

ছেলে [ chēlē ] বি. ১. বালক, শিশু (ছেলেখেলা); ২. পুত্র (তাঁর তিনটি ছেলে); ৩. লোক, ব্যক্তি (বেটা ছেলে, মেয়ে ছেলে); ৪. বিবাহের পাত্র (মেয়ের জন্য ছেলে দেখতে গিয়েছিলাম)। [বাং. ছাওয়াল, ছাবাল < পা. ছাব-তু. সং. শাবক]। ছেলেখেলা বি. ১. ছোটদের খেলা; ২. (আল.) অতি সহজসাধ্য ব্যাপার (সেতার বাজানো মোটেই ছেলেখেলা নয়)। ছেলেছোকরা বি. অপক্ববুদ্ধি যুবক, অপরিণতবুদ্ধি তরুণ। ছেলেধরা বি. যে-ব্যক্তি অসদুদ্দেশ্যে বালকবালিকাদের চুরি করে। ছেলেপিলে, ছেলেপুলে বি. ১. ছোট ছেলেমেয়ে; ২. সন্তানসন্ততি। ছেলেবেলা বি. শিশুকাল, বাল্যকাল। ছেলে-ভুলানো বিণ. যাতে কেবল শিশুরাই ভোলে বা আকৃষ্ট হয় (ছেলে-ভুলানো ছড়া)। ছেলেমানুষ বিণ. অল্পবয়স্ক; অপরিণতবুদ্ধি। ছেলেমানুষি বি. বিণ. বালকসুলভ আচরণ; বালসুলভ (ছেলেমানুষি কথা)।...

ছেবলামো

ছেবলামি, ছেবলামো বি. ছেবলা আচরণ বা স্বভাব।

ছেবলামি

ছেবলামি, ছেবলামো বি. ছেবলা আচরণ বা স্বভাব।

ছ্যাবলা

ছেবলা, ছ্যাবলা [ chēbalā, chyābalā ] বিণ. ১. লঘুপ্রকৃতি; বালকের মতো চপল; ২. বাচাল, প্রগল্ভ। [তু. সং. চপল]। ছেবলামি, ছেবলামো বি. ছেবলা আচরণ বা স্বভাব।

ছেবলা

ছেবলা, ছ্যাবলা [ chēbalā, chyābalā ] বিণ. ১. লঘুপ্রকৃতি; বালকের মতো চপল; ২. বাচাল, প্রগল্ভ। [তু. সং. চপল]। ছেবলামি, ছেবলামো বি. ছেবলা আচরণ বা স্বভাব।

ছোলানো

ছোলা২, ছোলানো [ chōlā, chōlānō ] যথাক্রমে ছুলা ও ছুলানো -র চলিত রূপ।

ছোলা

ছোলা১ [ chōlā ] বি. চণক, চানা, বুট। [সং. চণক > হি. চনা]। ছোলা২, ছোলানো [ chōlā, chōlānō ] যথাক্রমে ছুলা ও ছুলানো -র চলিত রূপ।

ছোড়ভঙ্গ

ছোড়ভঙ্গ বিণ. বিশৃঙ্খল, দল থেকে ছাড়াছাড়ি হয়েছে এমন, দলছুট; বিচ্ছিন্ন ও বিক্ষিপ্ত। [সং. ছত্রভঙ্গ > ছড়ভঙ্গ]।

ছোড়ব

ছোড়ব ক্রি. (ব্রজ.) ছাড়বে (‘অবহি ছোড়ব মোহি’: বিদ্যা.)।

ছোড়ন

ছোড়ন বি. পরিত্যাগ, বর্জন (আর ছোড়ন নেই)।