ছেলেভুলানো

ছেলে-ভুলানো বিণ. যাতে কেবল শিশুরাই ভোলে বা আকৃষ্ট হয় (ছেলে-ভুলানো ছড়া)।

ছেলেমানুষি

ছেলেমানুষি বি. বিণ. বালকসুলভ আচরণ; বালসুলভ (ছেলেমানুষি কথা)।

ছেলেপুলে

ছেলেপিলে, ছেলেপুলে বি. ১. ছোট ছেলেমেয়ে; ২. সন্তানসন্ততি।

ছেলেপিলে

ছেলেপিলে, ছেলেপুলে বি. ১. ছোট ছেলেমেয়ে; ২. সন্তানসন্ততি।

ছেলেধরা

ছেলেধরা বি. যে-ব্যক্তি অসদুদ্দেশ্যে বালকবালিকাদের চুরি করে।

ছেলেছোকরা

ছেলেছোকরা বি. অপক্ববুদ্ধি যুবক, অপরিণতবুদ্ধি তরুণ।

ছেলেখেলা

ছেলেখেলা বি. ১. ছোটদের খেলা; ২. (আল.) অতি সহজসাধ্য ব্যাপার (সেতার বাজানো মোটেই ছেলেখেলা নয়)।