ছ ছিঁচকাঁদুনে ছিঁচকাঁদুনে [ chinca-kāndunē ] বিণ. ছুঁলেই কাঁদে অর্থাত্ অল্পেই কাঁদে এমন। [দেশি]। স্ত্রী. ছিঁচকাঁদুনি।
ছ ছারপোকা ছারপোকা [ chāra-pōkā ] বি. (সচ.) বিছানায় থাকে এবং মানুষের রক্ত খায় এমন কীটবিশেষ, মত্কুণ, শয্যাকীট। [দেশি]।
ছ ছান্দসিক ছান্দসিক [ chāndasika ] বি. ছন্দজ্ঞানী, ছন্দ সম্পর্কে জ্ঞানসম্পন্ন ব্যক্তি। ☐ বিণ. ছন্দবিষয়ক। [সং. ছন্দস্ + ইক]।
ছ ছান্দস ছান্দস [ chāndasa ] বি. বেদাধ্যায়ী, বেদশিক্ষক; শ্রোত্রিয়। ☐ বিণ. বৈদিক (ছান্দস প্রয়োগ); ২. ছন্দসম্বন্ধীয়। [সং. ছন্দস্ + অ]।