ছ ছিমছাম ছিমছাম [ chima-chāma ] বিণ. ১. পরিপাটি, শোভন; ২. আতিশয্যবর্জিত কিন্তু শোভন ও সুচারু (ছিমছাম ঘর, ছিমছাম পোশাক)। [দেশি]।
ছ ছিপি ছিপি [ chipi ] বি. শোলা কাচ প্রভৃতির তৈরি গোঁজবিশেষ যা দিয়ে শিশি-বোতলের মুখ বন্ধ করা হয়, cork. [তু. হি. ছিপ্পা (=ঢেকে রাখা)]।
ছ ছিনিমিনি ছিনিমিনি [ chini-mini ] বি. ১. জলে খোলামকুচি ভাসিয়ে খেলাবিশেষ; ২. (আল.) অত্যন্ত বেহিসাবি খরচ; ৩. (আল.) চূড়ান্ত অপচয় (টাকা নিয়ে ছিনিমিনি খেলা); ৪. ইচ্ছামতো ব্যবহার করা (মানুষের মন নিয়ে ছিনিমিনি খেলা উচিত নয়)। [দেশি]।
ছ ছিনাল ছিনাল [ chināla ] বি. ভ্রষ্টা নারী, কুলটা; ব্যভিচারিণী স্ত্রীলোক। [প্রাকৃ. ছিন্নাল]। ছিনালি বি. ভ্রষ্টা নারীর চাতুরী হাবভাব বা মিথ্যা প্রণয়, মান-অভিমানের ভান।
ছ ছিদ্যমান ছিদ্যমান [ chidya-māna ] বিণ. ছেদিত হচ্ছে এমন, ছিন্ন করা বা ছেঁড়া হচ্ছে এমন। [সং. √ ছিদ্ + মান (শানচ্)]।