ছেঁদে

ছেঁদে [ chēndē ] অস-ক্রি. ১. দৃঢভাবে জড়িয়ে (‘ছেঁদে ধরি গলে’); ২. কৌশলে উত্থাপন করে (কথা ছেঁদে)। [বাং. ছাঁদা]।

ছেঁদা

ছেঁদা [ chēndā ] বি. ছিদ্র, ফুটো (কলসির ছেঁদা)। [সং. ছিদ্র]।

ছে

ছে [ chē ] বি. (আঞ্চ.) ১. খণ্ড, ছিন্ন অংশ (কাঠের ছে); ২. বিরাম, ছেদ (বৃষ্টির ছে নেই)। [সং. ছেদ]। ছে কাঠ বি. ঢেঁকির মুষল।

ছুলি

ছুলি [ chuli ] বি. চর্মরোগবিশেষ, গায়ের চামড়ায় এবং বিশেষত মুখে খুব হালকা সাদা দাগ। [সং. ছল্লি]।

ছুছুন্দরি

ছুছুন্দরি [ chuchundari ] বি. (স্ত্রী.) গন্ধমূষিক, ছুঁচো। [< সং. ছুচ্ছুন্দরি]।

ছুরিত

ছুরিত [ churita ] বিণ. ১. লিপ্ত, জড়িত; ২. শোভিত, খচিত; ৩. পরিব্যাপ্ত। [সং. √ ছুর্ + ত]। তু. বিচ্ছুরিত।

ছুমন্তর

ছুমন্তর [ chumantara ] বি. ১. মন্ত্রতন্ত্র; ২. ঝাড়ফুঁক। [হি. ছু (< ফুঁ?) + মন্তর্ (< সং. মন্ত্র)]।

ছুটি

ছুটি [ chuṭi ] বি. ১. অবসর, অবকাশ, ফুরসত (সকাল থেকে একটুও ছুটি মেলেনি); ২. দৈনিক কাজের অবসান (কারখানা কখন ছুটি হবে?); ৩. কিছুক্ষণের জন্য বা কিছুদিনের জন্য দৈনিক কর্মে বিরতি (আজ স্কুলের ছুটি); ৪. কর্ম থেকে কিছুকালের জন্য অবসর (বড়বাবু এক মাসের ছুটি নিয়েছেন); ৫. কর্ম থেকে স্হায়ী অবসর বা বিদায়, retirement; ৬. নিষ্কৃতি, মুক্তি, খালাস (কয়েদি ছুটি পেল)। [হি. ছুটী]।

ছুটন্ত

ছুটন্ত [ chuṭanta ] বিণ. ছুটছে এমন (ছুটন্ত ঘোড়া, ছুটন্ত গাড়ি)। [বাং. √ ছুট্ + অস্ত]।