ছেঁড়া

ছিঁড়া, ছেঁড়া [ chin̐ḍā, chēn̐ḍā ] ক্রি. ১. ছিন্ন করা বা হওয়া, বিদীর্ণ করা বা হওয়া (কাপড়টা ছিঁড়ে গেল); ২. তোলা বা উপড়ানো (ফুল ছেঁড়া, চুল ছেঁড়া); ৩. ছানা কাটা (দুধটা ছিঁড়ে গেছে); ৪. যন্ত্রণায় দীর্ণ হওয়া (মাথাটা ছিঁড়ে যাচ্ছে)। ☐ বিণ. ১. বাজে, তুচ্ছ (ছেঁড়া কাজ, ছেঁড়া কথা); ২. ছিন্ন, বিদীর্ণ (ছেঁড়া কাপড়); ৩. উত্পাটিত (ছেঁড়া ফুল); ৪. ছানা-কাটা (ছেঁড়া দুধ)। [সং. √ ছিদ্ + বাং. আ]। ছিঁড়াখোঁড়া, ছেঁড়াখোঁড়া বিণ. ছিন্নবিচ্ছিন্ন (যাহোক একটা ছেঁড়াখোঁড়া কাপড় দিলেও চলবে)। ছিঁড়াছিঁড়ি, ছেঁড়াছিঁড়ি বি. ১. বারবার ছেঁড়া (এটাকে কতবার আর ছেঁড়াছিঁড়ি করবে?); ২. পরস্পর আঁচড়ানো-কামড়ানো এবং ক্ষতবিক্ষত করা; ৩. উত্কট বিপদ। ছিঁড়ানো, ছেঁড়ানো...

ছিঁড়া

ছিঁড়াখোঁড়া

ছিঁড়াখোঁড়া, ছেঁড়াখোঁড়া বিণ. ছিন্নবিচ্ছিন্ন (যাহোক একটা ছেঁড়াখোঁড়া কাপড় দিলেও চলবে)।

ছোটানো

ছুটানো, ছোটানো ক্রি. ১. ধাবিত করানো (কুকুরটাকে মাঠে একটু ছুটিয়ে আনো); ২. বন্ধনহীন করা (মুখ ছুটানো); ৩. বিচ্ছিন্ন করা (তক্তা থেকেপেরেকটা ছোটানো গেল না); ৪. দূর করা। ☐ বি. বিণ. উক্ত সব অর্থে।

ছুটানো

ছোটাছুটি

ছুটাছুটি, ছোটাছুটি বি. দৌড়াদৌড়ি; ব্যস্ততা।

ছুটাছুটি

ছুটাছুটি, ছোটাছুটি বি. দৌড়াদৌড়ি; ব্যস্ততা।

ছোটা

ছুটা, ছোটা [ chuṭā, chōṭā ] ক্রি. ১. দৌড়ানো (জোরে ছোটো); ২. বেগে চলা বা প্রবাহিত হওয়া (বাতাস ছুটছে, গাড়ি ছুটছে); ৩. প্রবলভাবে নির্গত হওয়া (ফিনকি দিয়ে রক্ত ছুটছে); ৪. বেগে বর্ষিত হওয়া (‘ভোর হতে আজ বাদল ছুটেছে’: রবীন্দ্র); ৫. দূর হওয়া (নেশা ছুটে গেছে, মায়া-মোহ ছুটে যাবে); ৬. ছিঁড়ে বা টুটে যাওয়া (বাঁধন ছোটা); ৭. ভেঙে বা খুলে যাওয়া (খিল ছুটে গেল); ৮. লোপ পাওয়া, নিশ্চিহ্ন হওয়া (এই রং সহজে ছুটবে না)। ☐ বি. উক্ত সব অর্থে। [প্রাকৃ. ছূঢ-তু. হি. √ ছুট]। ছুটাছুটি, ছোটাছুটি বি. দৌড়াদৌড়ি; ব্যস্ততা। ছুটানো, ছোটানো ক্রি. ১. ধাবিত করানো (কুকুরটাকে মাঠে একটু ছুটিয়ে আনো); ২....

ছুটা

ছোটো হাজরি

ছোট হাজরি, ছোটো হাজরি বি. সকালবেলার লঘু জলযোগ, breakfast. হাজরি দ্র।