ছোট্ট

ছোট্ট [ chōṭṭa ] বিণ. (সচ. আদরার্থে) অতি ছোট, অতি হ্রস্ব বা সামান্য (ছোট্ট বই, ছোট্ট ফুল)। [বাং. ছোট]।

ছোঁকা

ছোঁকা [ chōnkā ] বি. ছক্কা, ঘিয়ে বা তেলে সাঁতলানো কুমড়ো ইত্যাদি নানারকম সবজির ব্যঞ্জনবিশেষ। [ছেঁকা২ দ্র]।

ছোঁকছোঁক

ছোঁকছোঁক [ chōnka-chōnka ] অব্য. বি. ১. ঘ্রাণ নেওয়ার সময় নাকের শব্দ; ২. লোভসূচক চাঞ্চল্য (খাওয়ার জন্যে ছোঁকছোঁক করে)। [ধ্বন্যা.]।

ছেষট্টি

ছেষট্টি [ chēṣaṭṭi ] বি. বিণ. ৬৬ সংখ্যা বা সংখ্যক। [সং. ষট্ষট্টি]।

ছেপ্ত

ছেপত, ছেপ্ত [ chēpata, chēpta ] বিণ. ১. লিখিত; ২. মোহরাঙ্কিত। [আ. সব্ত্]।

ছেপত

ছেপত, ছেপ্ত [ chēpata, chēpta ] বিণ. ১. লিখিত; ২. মোহরাঙ্কিত। [আ. সব্ত্]।

ছেপ

ছেপ [ chēpa ] (উচ্চা. ছ্যাপ্) বি. (আঞ্চ.) থুতু, নিষ্ঠীবন। [হি. ছেপ]।

ছেনি

ছেনি [ chēni ] বি. ধাতু ও প্রস্তরাদি কাটার ও বাটালিজাতীয় অস্ত্র। [সং. ছেদনিকা]।

ছেচল্লিশ

ছেচল্লিশ [ chēcalliśa ] বি. বিণ. ৪৬ সংখ্যা বা সংখ্যক। [বাং. ছয় + চল্লিশ-তু. হি. ছিয়ালীস]।

ছেঁদো

ছেঁদো [ chēndō ] বিণ. ১. কৌশলপূর্ণ, কপট (ছেঁদো কথা); ২. অসার। [বাং. ছাঁদ + উয়া > ও]।