ছ ছ্যাঁত্ ছ্যাঁত্ [ chyānt ] বি. অব্য. ভয়ের ভাব, ভয়ে শিউরে ওঠা (বুকটা ভয়ে ছ্যাঁত্ করে উঠল)। [দেশি-তু. ছাঁত্]।
ছ ছোলদারি ছোলদারি [ chōla-dāri ] বি. (প্রধানত, সৈন্যদের) ত্রিকোণ তাঁবুবিশেষ। [ইং. soldier + বাং. ই?]।
ছ ছোপ ছোপ [ chōpa ] বি. ১. ছাপ, দাগ (কালির ছোপ, পানের ছোপ); ২. প্রলেপ (আরও এক ছোপ রং দিতে হবে)। [বাং. √ ছুপ্ + অ]।