ছক
ছক [ chaka ] বি. ১. দাবা পাশা ইত্যাদি খেলার ঘর; ২. নকশা, কোনোকিছুর পরিকল্পিত আদল। [দেশি]। ছক কাটা ক্রি. বি. ১. রেখা দ্বারা চারকোনা ঘরে বিভক্ত করা; ২. (আল.) কোনোকিছু করার আগে স্পষ্ট পরিকল্পনা করে নেওয়া। ছক-কাটা বিণ. চৌকো ঘর কাটা হয়েছে এমন; চৌকো খোপযুক্ত (ছক-কাটা কাগজ)। ছক-বাঁধা বিণ. পূর্বপরিকল্পনার মধ্যে আবদ্ধ, অপরিবর্তনীয়। ছকা ক্রি. ছক বা নকশা অঙ্কন করা; পরিকল্পনার বা কাজের মুসাবিদা বা খসড়া করা (আগে প্ল্যানটা ঠিকমতো ছকে নাও)।