ছড়া
ছড়া১ [ chaḍā ] ক্রি. ছড়ানো। [সং. ছটা]। ছড়া২ [ chaḍā ] ক্রি. ছড়ে যাওয়া, আঁচড় লাগা; ছাল উঠে যাওয়া। ☐ বি. বিণ. উক্ত অর্থে। [ছড়২ দ্র]। ছড়া৩ [ chaḍā ] বি. ১. শিশু-ভোলানো বা মেয়েলি কবিতা; ২. গ্রাম্য কবিতাবিশেষ; ৩. ছড়ি বা মালার আকারবিশিষ্ট বস্তু (গোটছড়া, হারছড়া); ৪. গুচ্ছ, থোলো (কলার ছড়া); ৫. ইতস্তত ছড়ানো তরল পদার্থ, ছিটা (জলছড়া, গোবরছড়া, ছড়া দেওয়া)। [সং. ছটা]। ছড়া কাটা ক্রি. বি. ছড়া আবৃত্তি করা; ছড়া তৈরি করে উত্তর-প্রত্যুত্তর করা। ছড়া-কার বি. ছড়া তৈরি করে এমন ব্যক্তি, ছড়া-রচয়িতা। ছড়া-ছড়ি [ chaḍā-chaḍi ] বি. ১. অযত্নে ইতস্তত নিক্ষেপ; ২. ওইভাবে অপচয় (জিনিসপত্রের ছড়াছড়ি); ৩....