ছ ছদ্ম ছদ্ম [ chadma ] (-দ্মন্) বিণ. ১. কপট, ছলনাকারী; ২. আচ্ছাদক। [সং. √ ছদ্ (=গোপন) + ণিচ্ + মন্]। ছদ্মনাম বি. প্রকৃত নাম গোপন করার জন্য গৃহীত অন্য নাম। ছদ্মবেশ বি. আত্মগোপনের জন্য পরিধেয় বেশ। ছদ্মবেশী (শিন্) বিণ. ছদ্মবেশধারী। স্ত্রী. ছদ্মবেশিনী।
ছ ছড়ি ছড়ি [ chaḍi ] বি. ১. সরু লাঠি (ছড়ি হাতে বেড়ানো); ২. বেহালা এসরাজ প্রভৃতি বাদ্যযন্ত্রের ছড়। [বাং.-তু. হি. ছড়ী < সং. যষ্টি?]। ছড়িদার বি. ১. ছড়িধারী ব্যক্তি; ২. তীর্থস্হানে পাণ্ডার অনুচর। ছড়িবরদার বি. সুসজ্জিত ভৃত্য, চোপদার।
ছ ছড়ানো ছড়ানো [ chaḍānō ] ক্রি. ১. ইতস্তত নিক্ষেপ করা, বিক্ষিপ্ত করা (জিনিসপত্র এভাবে ছড়াল কে?); ২. বিস্তৃত হওয়া, বিস্তার লাভ করা, ব্যাপ্ত হওয়া (রোগ ছড়াচ্ছে, আগুন ছড়িয়ে পড়ছে); ৩. ছিটানো (জল ছড়ানো, বীজ ছড়ানো)। ☐ বি. বিণ. উক্ত সব অর্থে। [ছড়া১ দ্র]।
ছ ছড়াছড়ি ছড়া-ছড়ি [ chaḍā-chaḍi ] বি. ১. অযত্নে ইতস্তত নিক্ষেপ; ২. ওইভাবে অপচয় (জিনিসপত্রের ছড়াছড়ি); ৩. চার দিকে ছড়িয়ে আছে এমন প্রাচুর্য (এ বছর এখানে আমের ছড়াছড়ি)। [ছড়া১ দ্র]।