ছত্রক

ছত্রক, ছত্রাক বি. ১. ছাতা, fungus (বইয়ে ছাতা ধরেছে); ২. কোঁড়ক, ব্যাঙের ছাতা, mushroom.

ছত্রিশ

ছত্রিশ [ chatriśa ] বি. বিণ. ৩৬ সংখ্যা বা সংখ্যক। [সং. ষট্ত্রিংশত্-তু. হি. ছত্তীস]।

ছত্রখান

ছত্রখান বিণ. ১. উন্মুক্ত ছাতার মতো চার দিকে বিস্তৃত; ২. এলোমেলো ও চার দিকে ছড়ানো (জিনিসপত্র নানাদিকে ছত্রখান হয়ে আছে)।

ছত্রপতি

ছত্রপতি বি. ১. সম্রাট; রাজচক্রবর্তী; ২. শিবাজির উপাধি।

ছত্রভঙ্গ

ছত্রভঙ্গ বিণ. ১. বিশৃঙ্খল; ২. দলভ্রষ্ট। ☐ বি. পরাজিত সৈন্যদলের বিশৃঙ্খল অবস্হা।

ছত্রাকার

ছত্রাকার বিণ. ১. ছাতার মতো আকারবিশিষ্ট; ২. চতুর্দিকে বিক্ষিপ্ত, বিশৃঙ্খলভাবে বিকীর্ণ, ছত্রখান।

ছত্র

ছত্র১ [ chatra ] বি. অন্নাদির বিতরণস্হান (অন্নছত্র, জলছত্র)। [সং. সত্র]। ছত্র২ [ chatra২. ] বি. অক্ষর-পঙ্ক্তি, লাইন (দু-চার ছত্র লেখা)। [আ. সত্র্]। ছত্র৩ [ chatra ] বি. ১. ছাতা, আঁতপত্র; ২. ব্যাঙের ছাতা; ৩. রাজচিহ্ন; ৪. রাজছত্র। [সং. ছদ্ + ণিচ্ + র]। ছত্রক, ছত্রাক বি. ১. ছাতা, fungus (বইয়ে ছাতা ধরেছে); ২. কোঁড়ক, ব্যাঙের ছাতা, mushroom. ছত্রখান বিণ. ১. উন্মুক্ত ছাতার মতো চার দিকে বিস্তৃত; ২. এলোমেলো ও চার দিকে ছড়ানো (জিনিসপত্র নানাদিকে ছত্রখান হয়ে আছে)। ছত্রদণ্ড বি. রাজছত্র ও রাজদণ্ড। ছত্রধর, ছত্রধারী (-রিন্) বিণ. বি. ১. যে ছাতা ধরে রয়েছে; ২. বংশবদ অনুচর। ছত্রপতি বি. ১. সম্রাট;...

ছিপ

ছিপ১ [ chipa ] বি. দ্রুতগামী সরু ও লম্বাটে নৌকাবিশেষ। [সং. ক্ষিপ্র]। ছিপ২ [ chipa ] বি. বাঁশের কঞ্চি থেকে প্রস্তুত মাছ ধরার লম্বা সরু দণ্ডবিশেষ (ছিপ ফেলে মাছ ধরা)। [দেশি]।