ছ ছমছম ছমছম [ chamachama ] বি. ভয়জনিত বিকারের ভাব, ভয়জনিত শিহরন (গা ছমছম করা)। [ধ্বন্যা.]। ছমছমে বিণ. গা ছমছম করে এমন, ভয়োত্পাদক।
ছ ছন্ন ছন্ন [ channa ] বিণ. ১. আচ্ছাদিত, আচ্ছন্ন (ছায়ায় ছন্ন আশ্রম); ২. লুপ্ত, নষ্ট, অপসারিত (‘পাপতাপ হবে ছন্ন’: ভা. চ.)। [সং. √ ছদ্ + ত]। ছন্নছাড়া বিণ. লক্ষ্মীছাড়া, উচ্ছন্নে গেছে এমন; আশ্রয়হীন (ছন্নছাড়া জীবন)। ছন্নমতি বিণ. বুদ্ধি লুপ্ত বা নষ্ট হয়েছে এমন।
ছ ছন্দপাত ছন্দপতন, ছন্দপাত বি. পদ্যরচনায় তালভঙ্গ, পদ্যরচনায় অক্ষর বা মাত্রার আধিক্য বা ন্যূনতার জন্য নিয়মভঙ্গ।
ছ ছন্দপতন ছন্দপতন, ছন্দপাত বি. পদ্যরচনায় তালভঙ্গ, পদ্যরচনায় অক্ষর বা মাত্রার আধিক্য বা ন্যূনতার জন্য নিয়মভঙ্গ।