ছা

ছা [ chā ] বি. ১. ছানা; শাবক (পাখির ছা); ২. শিশু, বাচ্চা (ছাপোষা)। [পা. ছাব < সং. শাবক]। ছাপোষা বিণ. বহু সন্তানপালনের দায়দায়িত্ববিশিষ্ট (ছাপোষা লোক, ছাপোষা কেরানি)।

ছলনা

ছলন, ছলনা [ chalana, chalanā ] বি. ১. কপটতা, শঠতা, প্রতারণা (‘আশার ছলনে ভূলি’: মধু); ২. ধোঁকা। [সং. √ ছলি + অন + আ]।

ছলন

ছলন, ছলনা [ chalana, chalanā ] বি. ১. কপটতা, শঠতা, প্রতারণা (‘আশার ছলনে ভূলি’: মধু); ২. ধোঁকা। [সং. √ ছলি + অন + আ]। ছলিত বিণ. প্রতারিত।

ছলাকলা

ছলাকলা বি. শঠতা; মন-ভোলানো হাবভাব বা কৌশল।

ছলা

ছলা [ chalā ] বি. ছল, ছলনা। ☐ ক্রি. ছলনা করা, প্রতারণা করা, ঠকানো, ধোঁকা দেওয়া (‘কোন ছলে ছলিয়া’: রবীন্দ্র)। [সং. ছল + বাং. আ স্বার্থে]। ছলাকলা বি. শঠতা; মন-ভোলানো হাবভাব বা কৌশল।

ছরকুটে

ছরকুটে বিণ. বিশৃঙ্খল; এলোমেলো স্বভাবের (ছরকুটে লোক)।

ছরকোট

ছরকট, ছরকোট [ chara-kaṭa, chara-kōṭa ] বি. ছড়াছড়ি, বিশৃঙ্খলা, বেবন্দোবস্ত (জিনিসপত্রের ছরকট)। [দেশি]।

ছরকট

ছরকট, ছরকোট [ chara-kaṭa, chara-kōṭa ] বি. ছড়াছড়ি, বিশৃঙ্খলা, বেবন্দোবস্ত (জিনিসপত্রের ছরকট)। [দেশি]। ছরকুটে বিণ. বিশৃঙ্খল; এলোমেলো স্বভাবের (ছরকুটে লোক)।

ছবি

ছবি১ [ chabi ] বি. ১. দ্যুতি, দীপ্তি (রবিচ্ছবি); ২. শোভা, কান্তি (মুখচ্ছবি)। [সং. √ ছো + ই]। ছবি২ [ chabi ] বি. চিত্রিত মূর্তি, প্রতিমূর্তি; আলেখ্য। [আ. শবীহ্-তু. আ. তস্বীর]।