ছাই ফেলতে ভাঙা কুলো
ছাই ফেলতে ভাঙা কুলো — অতি অকিঞ্চিত্কর কার্যসাধনের জন্য যে অবহেলিত ব্যক্তির প্রয়োজন।
ছাই
ছাই [ chāi ] বি. ১. ভস্ম, খাক, কোনো পদার্থ সম্পূর্ণ পুড়ে যাবার পর যে মিহি অবশেষ থাকে; ২. (আল.) অকিঞ্চিত্কর অসার বা জঞ্জালতুল্য বস্তু বা বিষয় (ও ছাই কেন খাচ্ছ ?); ৩. কিছুই নয় (তুমি ছাই জানো)। [সং. ক্ষার]। ছাইচাপা আগুন — যে মর্মযন্ত্রণা বা প্রতিভা প্রকাশ করা যায় না বা প্রকাশিত হয় না। ছাইচাপা কপাল — ভাঙা কপাল; দুর্ভাগ্য। ছাইপাঁশ বি. (আল.) আজেবাজে জিনিস। ছাই ফেলতে ভাঙা কুলো অতি অকিঞ্চিত্কর কার্যসাধনের জন্য যে অবহেলিত ব্যক্তির প্রয়োজন। ছাইভস্ম বি. বাজে বা জঞ্জালতুল্য বস্তু।