ছলগ্রাহী

ছলগ্রাহী (-হিন্) বিণ. ছিদ্রান্বেষী, দোষদর্শী।

ছলকপট

ছলকপট, ছলচাতুরী বি. শঠতা; প্রবঞ্চনা।

ছল

ছল [ chala ] বি. ১. ছলনা, প্রবঞ্চনা, প্রতারণা (ছলেবলে); ২. উপলক্ষ্য, ব্যপদেশ, প্রসঙ্গ (কথাচ্ছলে); ৩. রূপ, আকার (‘বৃষ্টি ছলে মেঘ কাঁদে’: ভা. চ.); ৪. ইঙ্গিত, ইশারা (‘কথা কয় ছলে’: ভা. চ.); ৫. ছুতা, ওজর, ভান (প্রশংসার ছলে বিদূপ, খেলাচ্ছলে); ৬. দোষ, ত্রুটি, খুঁত (ছল ধরা)। ☐ বিণ. কপট, ছদ্ম। [সং. √ ছল্ + অ]। ছল পাতা ক্রি. বি. ফাঁদ পাতা। ছলকপট, ছলচাতুরী বি. শঠতা; প্রবঞ্চনা। ছলগ্রাহী (-হিন্) বিণ. ছিদ্রান্বেষী, দোষদর্শী। ছলছুতো বি. ১. অছিলা; ২. সামান্য ত্রুটি।

ছাতি

ছাতি১ [ chāti ] বি. ছাতা, রোদ-বৃষ্টি এড়াবার জন্য আচ্ছাদনবিশেষ। [বাং. ছাতা + ই]। ছাতি২ [ chāti ] বি. ১. বুকের পাটা বা বিস্তার, ছিনা; ২. (আল.) সাহস। [হি. ছাতী]।

ছাতি ফোলানো

ছাতি ফোলানো ক্রি. বি. ১. বুক ফোলানো; ২. (আল.) গর্ব বা শক্তিমত্তা জাহির করা।

ছাতি ফাটা

ছাতি ফাটা ক্রি. বি. বুক বিদীর্ণ হওয়া (পিপাসায় ছাতি ফাটা)। ছাতি ফোলানো ক্রি. বি. ১. বুক ফোলানো; ২. (আল.) গর্ব বা শক্তিমত্তা জাহির করা।

ছাড়া ছাড়া

ছাড়া ছাড়া বিণ. বিরল, ফাঁক ফাঁক, বিচ্ছিন্ন (ছাড়া ছাড়া কতগুলি শব্দ, সবাই আজকাল ছাড়া ছাড়া থাকে)।