ছাঁট
ছাঁট১ [ chān̐ṭa ] বি. ১. কেটে বাদ দেওয়া অংশ বা বাড়তি অংশ (কাপড়ের ছাঁট); ২. ছাঁটার বা কাটার প্রণালী (জামার ছাঁট, চুলের ছাঁট)। ☐ বিণ. কেটে বাদ দেওয়া হয়েছে এমন (ছাঁট কাপড়)। [ছাঁটা দ্র]। ছাঁটকাট বি. জামা বা সেলাই-করা পোশাকের কাটার ও সেলাইয়ের প্রণালী বা নৈপুণ্য। ছাঁট২ [ chān̐ṭa ] বি. জলের ছিটা, ছাট। [ছাট দ্র]।
ছাঁটা
ছাঁটা [ chān̐ṭā ] ক্রি. ১. অপ্রয়োজনীয় অংশ কেটে ফেলা বা কেটে ছোট করা (গাছ ছাঁটা, চুল ছাঁটা); ২. কাঁড়ানো (চাল ছাঁটা); ৩. বাদ দেওয়া (দল থেকে ছেঁটে দেওয়া); ৪. অগ্রাহ্য করা, উপেক্ষা করা (মনের দুঃখ ছেঁটে ফেলা)। ☐ বি. বিণ. উক্ত সব অর্থে। [হি. √ ছাঁট-তু. সং. √ শাতি (শাতন বা ছেদন করা)]। ছাঁটাই বি. ১. কর্তন; ২. বাদ দেওয়া; ৩. অমান্য বা অগ্রাহ্য করা; ৪. বর্জন; ৫. বরখাস্ত করা, ব্যয় সংকোচের জন্য কারখানা ইত্যাদি থেকে কর্মচারীর সংখ্যা হ্রাস করা; ৬. ছেঁটে বাদ দেওয়া। ছাঁটানো ক্রি. অন্যের দ্বারা ছাঁটাই করা (ছেলেটার চুল ছাঁটিয়ে আনতে যাব)। ☐ বি. বিণ. উক্ত...