ছালা

ছালা১ [ chālā ] বি. থলে, বস্তা। [দেশি-তু. হি. থৈলা, থৈলিয়া]। ছালা২ [ chālā ] ক্রি. (আঞ্চ.) ছাল তোলা বা ওঠা (পাঁঠা ছালা, গা ছালা)। ☐ বি. বিণ. উক্ত অর্থে। [বাং. √ ছাল্ + আ]।

ছালটি

ছালটি — শণ, তিসি প্রভৃতির ছালের সুতায় বোনা কাপড়।

ছালট

ছালট বি. গাছের ছাল, বাকল।

ছাল

ছাল [ chāla ] বি. ১. ত্বক, চামড়ার পাতলা স্তর; ২. চামড়া (পিঠের ছাল তুলে নেব, ছাল ছাড়ানো); ৩. খোসা, বল্কল (গাছের ছাল)। [সং. ছল্লি]। ছালট বি. গাছের ছাল, বাকল। ছালটি শণ, তিসি প্রভৃতির ছালের সুতায় বোনা কাপড়।

ছামনি

ছামনি১ [ chāmani ] বি. বিয়ের সময় বরকনের শুভদৃষ্টি; মুখচন্দ্রিকা। [বাং. (সামনা-) সামনি]। ছামনি২ [ chāmani ] বি. (আঞ্চ.) ছাউনি। [বাং. ছাউনি]।

ছাব্বিশে

ছাব্বিশে বি. মাসের ছাব্বিশ তারিখ। ☐ বিণ. উক্ত তারিখের (ছাব্বিশে ভাদ্র)।

ছাব্বিশ

ছাব্বিশ [ chābbiśa ] বি. বিণ. ২৬ সংখ্যা বা সংখ্যক। [প্রাকৃ. ছব্বীস]। ছাব্বিশে বি. মাসের ছাব্বিশ তারিখ। ☐ বিণ. উক্ত তারিখের (ছাব্বিশে ভাদ্র)।

ছাপরখাট

ছাপরখাট বি. মশারি টাঙানোর চালযুক্ত খাট।

ছাপর

ছাপর [ chāpara ] বি. আচ্ছাদন, ছাদ, খোলার চাল। [হি. ছপ্পর]। ছাপরখাট বি. মশারি টাঙানোর চালযুক্ত খাট।

ছান্দ

ছান্দ১ [ chānda ] বি. (বর্ত. অপ্র.) বন্ধন (‘তব মায়া ছান্দে বিশ্ব পড়ি কান্দে’: ভা. চ.)। [সং. √ ছন্দ্ + অ]। ছান্দ২ [ chānda ] বি. ছন্দ, রকম (‘বিনাইয়া নানা ছান্দে’)। [সং. ছন্দস্]।