ছার
ছার [ chāra ] বি. ১. ক্ষার, ছাই, ভস্ম (‘রাগ দ্বেষ মোহ লইআ ছার’ : চর্যা); ২. ধ্বংসাবশেষ (‘এক ভস্ম আর ছার’); ৩. তুচ্ছ বা নগণ্য লোক (আমরা কোন ছার); ৪. অসার বস্তু (এ কোন ছার)। ☐ বিণ. ১. অধম; ২. হেয়, তুচ্ছ, নগণ্য; ৩. অসার। [সং. ক্ষার]। ছারকপালে বিণ. বি. হতভাগা, হতভাগ্য। স্ত্রী. ছারকপালি। ছারখার বি. সর্বনাশ; অধঃপাত। ☐ বিণ. ভস্মতূল্য সারহীন, ধ্বংসীভূত, উত্সন্ন (ছারখার হওয়া)।