ছায়া
ছায়া [ chāẏā ] বি. ১. কোনোকিছুর দ্বারা আলোকরশ্মির গতিপথ রুদ্ধ হওয়ার ফলে উত্পন্ন প্রতিবিম্ব, shadow (গাছের ছায়া); ২. রৌদ্রের অভাব (এসো, ছায়ায় বসি); ৩. প্রতিরূপ, সাদৃশ্য (মৃত্যুর ছায়া, কালের করাল ছায়া); ৪. অশরীরী অবয়ব (ছায়াময় দেহ); ৫. দীপ্তি, প্রভা (রত্নচ্ছায়া); ৬. আশ্রয় (‘দেহ পদচ্ছায়া’); ৭. সূর্যের পত্নী। [সং. √ ছো + য + আ]। ছায়াচিত্র বি. সিনেমার ছবি। ছায়াচ্ছন্ন বিণ. ছায়ায় ঢাকা; অন্ধকার। ছায়াতরু বি. ছায়াপ্রধান গাছ, যে গাছের ছায়া বহুদূর পর্যন্ত ছড়িয়ে পড়ে। ছায়াত্মজ বি. ছায়ার পুত্র অর্তাত্ শনিদেব। ছায়াদেহ, ছায়াশরীর বি. অশরীরী মূর্তি। ছায়ানট বি. রাগবিশেষ। ছায়াপথ বি. (জ্যোতি.) শুভ্র মেঘের মতো নক্ষত্রপুঞ্জবিশেষ, আকাশগঙ্গা, যমের জাঙ্গাল, milky...
ছিট
ছিট১ [ chiṭa ] বি. ১. ফোঁটা, বিন্দু, ছিটা (কালির ছিট, জলের ছিট); ২. ছাপযুক্ত রঙিন কাপড় (ছিটের কাপড়, বিলিতি ছিট); ৩. অস্পষ্ট লক্ষণ, আভাস (পাগলামির ছিট দেখা দিয়েছে); ৪. ঈষত্ পাগলামি (মাথায় ছিট আছে)। [হি. ছিট]। ছিট২ [ chiṭa ] বি. খণ্ড, টুকরা। ☐ বিণ. বিচ্ছিন্ন (ছিট জমি, ছিটমহল)। [তু. ছিট১]। ছিট জমি বি. ভিন্ন মৌজার জমি।