ছিলা

ছিলা১ [ chilā ] ক্রি. বাং. আছ্ ধাতুর অতীত কালের মধ্যম পুরুষে ছিলে -র আঞ্চ. রূপ। ছিলা১ [ chilā ] বি. ১. ধনুকের গুণ, জ্যা; ২. বস্ত্রাদির প্রান্তভাগের ঝালরের মতো সুতো। [সং. ছল্লি]।

ছায়া মাড়ানো

ছায়া মাড়ানো ক্রি. বি. (আল.) কোনোরকম সংস্রব রাখা (তোর ছায়া মাড়ালেও পাপ হয়)।

ছায়াদেহ

ছায়াদেহ, ছায়াশরীর বি. অশরীরী মূর্তি।

ছায়াত্মজ

ছায়াত্মজ বি. ছায়ার পুত্র অর্থাত্ শনিদেব।

ছায়াময়

ছায়াময় বিণ. ১. ছায়ায় ভরা বা ছায়ায় ঢাকা (ছায়াময় গাছ); ২. ছায়ায় গঠিত অর্থাত্ ভূতুড়ে (ছায়াময় রূপ)।

ছায়ামণ্ডপ

ছায়ামণ্ডপ বি. চাঁদোয়া-ঢাকা স্হান; ছাঁদনাতলা।

ছায়াবাজি

ছায়াবাজি বি. ১. ছায়া-দেখানো খেলা; ২. ম্যাজিক লণ্ঠন; ৩. ভেলকিবাজি।

ছায়ানট

ছায়ানট বি. রাগবিশেষ। ছায়াপথ বি. (জ্যোতি.) শুভ্র মেঘের মতো নক্ষত্রপুঞ্জবিশেষ, আকাশগঙ্গা, যমের জাঙ্গাল, milky way.