ছিন্ন
ছিন্ন [ chinna ] বিণ. ১. ছিঁড়েছে বা ছেঁড়া হয়েছে এমন (ছিন্ন বস্ত্র); ২. ছেদিত, কর্তিত (ছিন্ন বৃক্ষ); ৩. উত্পাটিত (ছিন্নমূল); ৪. সংযোগভ্রষ্ট, বিচ্যুত, দূরীকৃত, নিরাকৃত (ছিন্নসংশয়)। [সং. √ ছিদ্ + ত]। ছিন্না বিণ. (স্ত্রী.) ছিন্ন -র সব অর্থে। ☐ বি. বেশ্যা। ছিন্নদ্বৈধ বিণ. দ্বিধামুক্ত, দ্বিধাহীন। ছিন্নপক্ষ বিণ. ডানা কাটা গেছে বা কাটা হয়েছে এমন। ছিন্নবিচ্ছিন্ন, ছিন্নভিন্ন বিণ. ছিঁড়েখুঁড়ে একাকার করা হয়েছে এমন; লণ্ডভণ্ড। ছিন্নমস্তক বিণ. মস্তকহীন, স্কন্ধকাটা। ছিন্নমস্তা বি. (স্ত্রী.) মহাবিদ্যার রূপবিশেষ। ছিন্নমূষ্ক বিণ. অণ্ডহীন, অণ্ড কাটা হয়েছে এমন, খাসি। ছিন্নমূল বিণ. মূল ছিন্ন বা উত্পাটিত হয়েছে এমন (ছিন্নমূল বৃক্ষ)।
ছিদ্রান্বেষী
ছিদ্রানুসন্ধায়ী (-য়িন্), ছিদ্রান্বেষী (-ষিন্) বিণ. পরের দোষ-ত্রুটি অনুসন্ধানে অভ্যস্ত।
ছিদ্রানুসন্ধায়ী
ছিদ্রানুসন্ধায়ী (-য়িন্), ছিদ্রান্বেষী (-ষিন্) বিণ. পরের দোষ-ত্রুটি অনুসন্ধানে অভ্যস্ত।
ছিদ্রানুসন্ধান
ছিদ্রানুসন্ধান, ছিদ্রান্বেষণ বি. পরের দোষত্রুটি খুঁজে বেড়ানো, অন্যের দোষের খোঁজখবর।
ছিদ্র
ছিদ্র [ chidra ] বি. ১. ছেঁদা, ফুটো (ছিদ্র দিয়ে জল ঢুকছে); ২. দোষত্রুটি (পরের ছিদ্র খোঁজা); ৩. চক্ষু-কর্ণ-নাসিকা ইত্যাদি দেহস্হ বিবর (নবচ্ছিদ্র দেহ)। [সং. √ ছিদ্ + র]। ছিদ্রদর্শী (-র্শিন্) বিণ. কেবল পরের দোষ দেখে এমন। ছিদ্রানুসন্ধান, ছিদ্রান্বেষণ বি. পরের দোষত্রুটি খুঁজে বেড়ানো, অন্যের দোষের খোঁজখবর। ছিদ্রানুসন্ধায়ী (-য়িন্), ছিদ্রান্বেষী (-ষিন্) বিণ. পরের দোষ-ত্রুটি অনুসন্ধানে অভ্যস্ত। ছিদ্রিত বিণ. ১. ছিদ্রযুক্ত; ২. বিদ্ধ; ৩. ছিদ্র করা হয়েছে এমন।