ছিটানো

ছিটানো ক্রি. ১. ছড়া দেওয়া; ২. বিন্দু বিন্দু করে ছড়িয়ে দেওয়া বা নিক্ষেপ করা; ৩. সিঞ্চন করা; ৪. ছড়ানো (জল ছিটানো)। ☐ বি. বিণ. উক্ত সব অর্থে।

ছিটা

ছিটা, (কথ্য) ছিটে [ chiṭā, (kathya) chiṭē ] বি. ১. নিক্ষিপ্ত কণা; ২. ছাট (জলের ছিটে); ৩. বিন্দু, ফোঁটা (একছিটে চিনি); ৪. বন্দুকের ছটরা; ৫. আফিম-গুলিতে প্রস্তুত মাদক। ☐ ক্রি. বি. ছিটানো; ফোঁটায় ফোঁটায় ছড়িয়ে পড়া বা ঝরা (কলম থেকে কালি ছিটছে)। [তু. হি. √ ছীট্]। ছিটাছিটি বি. পরস্পরের প্রতি ছিটানো। ছিটানো ক্রি. ১. ছড়া দেওয়া; ২. বিন্দু বিন্দু করে ছড়িয়ে দেওয়া বা নিক্ষেপ করা; ৩. সিঞ্চন করা; ৪. ছড়ানো (জল ছিটানো)। ☐ বি. বিণ. উক্ত সব অর্থে। ছিটাফোঁটা বিণ. সামান্য (ছিটেফোঁটা বৃষ্টি)। ☐ বি. কণা-পরিমাণ দ্রব্য (ঘি-মাখনের ছিটেফোঁটাও পাতে পড়ে না)। ছিটাবেড়া বি. মাটির প্রলেপযুক্ত বাঁখারির বেড়া। ছিটাবোনা ক্রি....

ছুঁচোর কেত্তন

ছুঁচোর কেত্তন — ছুঁচোর মতো বিরক্তিকর চেঁচামেচি; নিরন্তর কলহ।

ছুঁচাবাজি

ছুঁচাবাজি, ছুঁচোবাজি বি. ছুঁচোর মতো বেগে ছুটে যায় এমন আতশবাজিবিশেষ।

ছুঁচা

ছুঁচা, ছুঁচো [ chun̐cā, chun̐cō ] বি. ১. ইঁদুরজাতীয় প্রাণিবিশেষ, গন্ধমূষিক; ২. (আল.) স্বভাবে নীচ, নোংরা বা ঘৃণ্য লোক। [সং. ছুছুন্দরী]। ছুঁচাবাজি, ছুঁচোবাজি বি. ছুঁচোর মতো বেগে ছুটে যায় এমন আতশবাজিবিশেষ। ছুঁচোর কেত্তন — ছুঁচোর মতো বিরক্তিকর চেঁচামেচি; নিরন্তর কলহ। ছুঁচো মেরে হাত গন্ধ করা ক্রি. বি. নীচ বা হীন ব্যক্তিকে শাস্তি দিয়ে লাভের বদলে বদনাম কুড়ানো। বাইরে কোঁচার পত্তন ভিতরে ছুঁচোর কেত্তন — কোঁচা দ্র।

ছুঁচলো

ছুঁচালো, ছুঁচলো [ chun̐cālō, chun̐calō ] বিণ. ১. সুচের ডগার মতো সরু ও তীক্ষ্ণাগ্র, সুচালো (ছুঁচলো পিন); ২. ক্রমশ আগার দিকে সরু হয়ে এসেছে এমন (ছুঁচলো দাড়ি)। [বাং. ছুঁচ (< সূচি) + আলো]।

ছুঁচালো

ছুঁচালো, ছুঁচলো [ chun̐cālō, chun̐calō ] বিণ. ১. সুচের ডগার মতো সরু ও তীক্ষ্ণাগ্র, সুচালো (ছুঁচলো পিন); ২. ক্রমশ আগার দিকে সরু হয়ে এসেছে এমন (ছুঁচলো দাড়ি)। [বাং. ছুঁচ (< সূচি) + আলো]।

ছুট

ছুট১ [ chuṭa ] বি. ১. চূল বাঁধার দড়ি; ২. পরিধেয় বস্ত্র (দোছুট)। [সং. সূত্র]। ছুট২ [ chuṭa ] বি. ১. ফাঁক; অবসর; ২. মুক্তি (ছুট পাওয়া ভার)। [বাং. ছুটি]। ছুট৩ [ chuṭa ] বি. ১. ছাঁট, বাদ-দেওয়া অংশ (ছুটের পরিমাণ, কথার ছুট); ২. বাদ, ছাড় (ছুট গেছে); ৩. দৌড় (এক ছুটে বাড়ি গিয়ে হাজির)। [ছাঁট ও ছুটা দ্র]।