গণ্ডগ্রাম

গণ্ডগ্রাম বি. ১. জনবহুল বড় গ্রাম; ২. দূরবর্তী ও ক্ষুদ্র গ্রাম।

গণ্ডকূপ

গণ্ডকূপ বি. ১. অধিত্যকা; ২. গালের টোল।

গণ্ড

গণ্ড [ gaṇḍa ] বি. ১. গাল, কপোল (গণ্ডদেশ); ২. আব, বড় ফোঁড়া, মাংসস্ফীতি (গলগণ্ড) ; ৩. গ্রন্হি; ৪. চিহ্ন; ৫. যোগবিশেষ। ☐ বিণ. ১. প্রধান; ২. ক্ষুদ্র ও দূরবর্তী (কোন গণ্ডগ্রামে তার বাড়ি)। [সং. √গণ্ড্ + অ]। গণ্ডকূপ বি. ১. অধিত্যকা; ২. গালের টোল। গণ্ডগ্রাম বি. ১. জনবহুল বড় গ্রাম; ২. দূরবর্তী ও ক্ষুদ্র গ্রাম। গণ্ডদেশ বি. গাল, কপোল। গণ্ডমালা বি. গলদেশের গ্রন্হিস্ফীতি রোগ। গণ্ডমূর্খ বি. একেবারে মূর্খ, আকাট মূর্খ। গণ্ডযোগ বি. (জ্যোতিষ.) যে যোগে জন্ম হলে জাতকের মাতা-পিতার মৃত্যু হয়। গণ্ডশৈল বি. ১. পাহাড়ের গা থেকে উত্ক্ষিপ্ত বড় পাথর ; ২. ছোট পাহাড়। গণ্ডস্হল বি. গাল, কপোল।

গড়ানো

গড়ানো ক্রি. গড়া। ☐ বিণ. বি. উক্ত সব অর্থে।

গড়া

গড়া১ [ gaḍā ] বি. মোটা থানধুতিবিশেষ। [দেশি]। গড়া২ [ gaḍā ] ক্রি. ১. নির্মাণ বা তৈরি করা (পুতুল গড়া); ২. সৃষ্টি করা (ঈশ্বর মানুষকে গড়েছেন) ; ৩. সৃষ্ট হওয়া (সম্পর্ক গড়ে উঠেছে) ; ৪. শিক্ষিত করা, পালন করা (জননীই সন্তানকে গড়েন); ৫. উদ্বুদ্ধ করা, উন্নত করা (জাতি বা দেশকে গড়া); ৬. সংগঠন করা (দল গড়া); ৭. স্হাপন করা (স্কুল গড়া)। ☐ বি. উক্ত সমস্ত অর্থে। ☐ বিণ. ১. নির্মিত, সৃষ্ট, গঠিত (লোহা দিয়ে গড়া শরীর, হাতে-গড়া রুটি, আমারই গড়া স্কুল) ; ২. সাজানো, মিথ্যা (মনগড়া গল্প; গড়া সাক্ষী; গড়া মামলা)। [সং. √ঘট্ > বাং. √গঠ্ > √গড়্‌ + আ]।...

গড়গড় করে

গড়গড় করে ক্রি-বিণ. অতি সহজে, অবাধে, অবলীলাক্রমে (গড়গড় করে মুখস্হ বলা)।

গড়গড়

গড়গড় [ gaḍ-gaḍ ] বি. অব্য. মেঘগর্জন, গড়িয়ে যাওয়া, গাড়ি চলা ইত্যাদির শব্দ। গড়গড় করে ক্রি-বিণ. অতি সহজে, অবাধে, অবলীলাক্রমে (গড়গড় করে মুখস্হ বলা)।