গ

গনাগাঁথা

গনাগনতি, গনাগুনতি, গনাগাঁথা বিণ. একেবারে ঠিক ঠিক, কমও নয় বেশিও নয় এমন।
গ

গনাগুনতি

গনাগনতি, গনাগুনতি, গনাগাঁথা বিণ. একেবারে ঠিক ঠিক, কমও নয় বেশিও নয় এমন।
গ

গনাগনতি

গনাগনতি, গনাগুনতি, গনাগাঁথা বিণ. একেবারে ঠিক ঠিক, কমও নয় বেশিও নয় এমন।
গ

গনগনে

গনগনে বিণ. তেজালো, লেলিহান (‘গনগনে দুপুরে কিংবা অবিশ্বাসের রাতে’: শ. ঘো.)।
গ

গনগন

গনগন, গন্-গন্ [ gana-gana, gan-gan ] বি. অব্য. অগ্নিশিখার প্রজ্বলনের আওয়াজ বা তার প্রখরতার ভাবসূচক (গনগন করছে)। গনগনে বিণ. তেজালো, লেলিহান (‘গনগনে দুপুরে কিংবা অবিশ্বাসের রাতে’: শ. ঘো.)।
গ

গদ্যছন্দ

গদ্যছন্দ বি. গদ্য রচনার মধ্যে যে সুরের আমেজ।
গ

গদ্য

গদ্য [ gadya ] বি. ১. ছন্দোবদ্ধ নয় এমন রচনা; ছন্দ বা অন্ত্যমিল দ্বারা সীমাবদ্ধ নয় এমন রচনা ; ২. কথোপকথনের ভাষা। ☐ বিণ. কথনীয়। [সং. √গদ্ (=কথনে) + য]। গদ্যছন্দ বি. গদ্য রচনার মধ্যে যে সুরের আমেজ।
গ

গদিয়ানি

গদিয়ানি বি. গদিয়ানের কাজ বা পদ। ☐ বিণ. গদিয়ানসুলভ।
গ

গদিয়ান

গদিয়ান বিণ. ১. সিংহাসনে পদে বা দফতরে আসীন (গদিয়ান হয়ে বসেছেন); ২. সম্পত্তির অধিকারী। [হি. গদিবান]।
গ

গদি

গদি [ gadi ] বি. ১. তুলো নারকেল-ছোবড়া ইত্যাদির দ্বারা নির্মিত কোমল আসন বা শয্যা (গদি-তোশক, গদি পেতে দিয়েছি); ২. ব্যবসায়ীর দফতর (মারোয়াড়ির গদি); ৩. রাজাসন (গদিতে আরোহণ করা); ৪. উচ্চপদ বা আসন, মহান্ত, পির, মন্ত্রী, জমিদার প্রভৃতির পদ বা আসন (গদি পাওয়া)। [হি. গদ্দী]। গদিয়ান বিণ. ১. সিংহাসনে পদে বা দফতরে আসীন (গদিয়ান হয়ে বসেছেন); ২. সম্পত্তির অধিকারী। [হি. গদিবান]। গদিয়ানি বি. গদিয়ানের কাজ বা পদ। ☐ বিণ. গদিয়ানসুলভ।