গদি
গদি [ gadi ] বি. ১. তুলো নারকেল-ছোবড়া ইত্যাদির দ্বারা নির্মিত কোমল আসন বা শয্যা (গদি-তোশক, গদি পেতে দিয়েছি); ২. ব্যবসায়ীর দফতর (মারোয়াড়ির গদি); ৩. রাজাসন (গদিতে আরোহণ করা); ৪. উচ্চপদ বা আসন, মহান্ত, পির, মন্ত্রী, জমিদার প্রভৃতির পদ বা আসন (গদি পাওয়া)। [হি. গদ্দী]। গদিয়ান বিণ. ১. সিংহাসনে পদে বা দফতরে আসীন (গদিয়ান হয়ে বসেছেন); ২. সম্পত্তির অধিকারী। [হি. গদিবান]। গদিয়ানি বি. গদিয়ানের কাজ বা পদ। ☐ বিণ. গদিয়ানসুলভ।