গেলা

গেলা, গেলানো [ gēlā, gēlānō ] যথাক্রমে গিলা২ ও গিলানো -র চলিত রূপ।

গেঁজা

গেঁজা — গাঁজান২ -র চলিত রূপ।

গাঁট্টা গোঁট্টা

গেঁট্টা-গোঁট্টা, গাঁট্টা-গোঁট্টা [ gēn̐ṭṭā-gōn̐ṭṭā, gān̐ṭṭā-gōn̐ṭṭā ] বিণ. বেঁটে ও হৃষ্টপৃষ্ট; বেঁটে ও বলিষ্ঠ। [বাং. গেঁটে]।

গেঁট্টা গোঁট্টা

গেঁট্টা-গোঁট্টা, গাঁট্টা-গোঁট্টা [ gēn̐ṭṭā-gōn̐ṭṭā, gān̐ṭṭā-gōn̐ṭṭā ] বিণ. বেঁটে ও হৃষ্টপৃষ্ট; বেঁটে ও বলিষ্ঠ। [বাং. গেঁটে]।

গৃহ

গৃহ [ gṛha ] বি. ১. কক্ষ, ঘর, প্রকোষ্ঠ; ২. বাড়ি, বাসস্হান, আবাস (আমার গৃহে একদিন পদার্পণ করুন)। [সং. √গ্রহ্ + অ]। গৃহকপোত বি. পোষা পায়রা, পারাবত। গৃহকর্তা (-র্তৃ) বি. গৃহস্বামী। স্ত্রী. গৃহকর্ত্রী। গৃহকর্ম, গৃহকার্য বি. ঘরকান্নার কাজ, গৃহস্হালি। গৃহকোণ বি. ঘরের কোণ; অন্তঃপুর (দিনের শেষে ফিরে গৃহকোণে আশ্রয় নিই)। গৃহগোধিকা বি. টিকটিকি। গৃহচ্ছিদ্র বি. পারিবারিক দোষ বা কলঙ্ক। গৃহচ্যুত বিণ. স্বগৃহ থেকে বিতাড়িত বা বিচ্ছিন্ন। গৃহজাত বিণ. ঘরে তৈরি হয়েছে এমন। গৃহত্যাগ বি. বাড়ি ছেড়ে যাওয়া; সংসারত্যাগ, বৈরাগ্য, সন্ন্যাস। গৃহদাহ বি. অগ্নিসংযোগে গৃহের আংশিক বা সম্পূর্ণ পুড়ে যাওয়া। গৃহদেবতা বি. পুরুষানুক্রমে পূজিত ও গৃহে প্রতিষ্ঠিত দেবতা বা দেবমূর্তি। গৃহধর্ম...

গৃহকর্তা

গৃহকর্তা (-র্তৃ) বি. গৃহস্বামী। স্ত্রী. গৃহকর্ত্রী।

গৃহকার্য

গৃহকর্ম, গৃহকার্য বি. ঘরকান্নার কাজ, গৃহস্হালি।