গ গরীয়ান গরীয়ান [ garīẏāna ] (-য়স্) বিণ. ১. গুরুতর; ২. বৃহত্তর; ৩. পূজ্যতর; ৪. গৌরবান্বিত, মর্যাদাপূর্ণ, মহান। [সং. গুরু + ঈয়স্ প্রথমার একবচন]। স্ত্রী. গরীয়সী।
গ গরিষ্ঠ গরিষ্ঠ [ gariṣṭha ] বিণ. ১. সর্বাধিক গুরু, গুরুতম; ২. বৃহত্তম (সংখ্যাগরিষ্ঠ দল) ; ৩. পূজ্যতম। [সং. গুরু + ইষ্ঠ]। গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, সংক্ষেপে গ সা গু বি. গণিতের প্রণালীবিশেষ।