গর্ভকেশর

গর্ভকেশর বি. (উদ্ভি.) পুষ্পের যে কেশরের নীচে বীজকোষ থাকে, pistil.

গর্ভ

গর্ভ [ garbha ] বি. ১. অভ্যন্তর, ভিতর (নারকেলের গর্ভ); ২. তলদেশ (নদীগর্ভ, খনির গর্ভ) ; ৩. উদর, কুক্ষি, গর্ভাশয় (গর্ভে সন্তান ধারণ); ৪. ভ্রূণ, উদরস্হ সন্তান (গর্ভপাত); ৫. অন্তঃসত্ত্বা অবস্হা (গর্ভ-লক্ষণ)। [সং. √গৃ + ভ]। গর্ভকেশর বি. (উদ্ভি.) পুষ্পের যে কেশরের নীচে বীজকোষ থাকে, pistil. গর্ভকোষ বি. জরায়ু। গর্ভগৃহ – গর্ভাগার -এর অনুরূপ। গর্ভচ্যুত বিণ. (সচরাচর অস্বাভাবিকভাবে) গর্ভ থেকে পতিত বা নিঃসৃত। গর্ভজ বিণ. গর্ভে জাত। গর্ভদাস বি. ক্রীতদাসীর গর্ভজাত পুত্র। গর্ভধারণ বি. অন্তঃস্বত্ত্বা হওয়া। গর্ভধারিণী বি. (স্ত্রী.) মাতা, জননী। গর্ভনাড়ী বি. যে নাড়ীর এক প্রান্ত গর্ভস্হ শিশুর নাড়ীর সঙ্গে এবং অপর প্রান্ত গর্ভপুষ্পের সঙ্গে যুক্ত থাকে। গর্ভনিঃসৃত বিণ....

গরুত্মতী

গরুত্মতী বি. (স্ত্রী.) পক্ষিণী। ☐ বিণ. (স্ত্রী.) ১. পালকযুক্তা; পালযুক্ত (‘গরুত্মতী তরী’: মধু.)।

গরুত্মান্

গরুত্মান্ [ garutmān ] (ত্মত্) বি. ১. পাখি; ২. গরুড়। ☐ বিণ. পালকযুক্ত। [সং. গরুত্ + মত্]। গরুত্মতী বি. (স্ত্রী.) পক্ষিণী। ☐ বিণ. (স্ত্রী.) ১. পালকযুক্তা; পালযুক্ত (‘গরুত্মতী তরী’: মধু.)।

গরুড়

গরুড় [ garuḍ ] বি. পক্ষিরাজ, বিষ্ণুর বাহন। [সং. (১.) √গৃ + উড়; ২. গরুত + √ডী + অ]। গরুড়ধ্বজ, গরুড়বাহন বি. বিষ্ণু। গরুড়াসন বি. যোগাসনবিশেষ।