গর্ভবতী

গর্ভবতী বিণ. (স্ত্রী.) অন্তঃসত্ত্বা; গর্ভে সন্তান আছে এমন।

গর্ভনিঃসৃত

গর্ভনিঃসৃত বিণ. গর্ভ থেকে বাইরে নির্গত হয়েছে এমন।

গর্ভপাত

গর্ভপাত বি. ১. অসময়ে বা অস্বাভাবিকভাবে ভ্রূণের গর্ভচ্যুতি; ২. ভ্রূণহত্যা।

গর্ভনাড়ী

গর্ভনাড়ী বি. যে নাড়ীর এক প্রান্ত গর্ভস্হ শিশুর নাড়ীর সঙ্গে এবং অপর প্রান্ত গর্ভপুষ্পের সঙ্গে যুক্ত থাকে।

গর্ভদাস

গর্ভদাস বি. ক্রীতদাসীর গর্ভজাত পুত্র।

গর্ভচ্যুত

গর্ভচ্যুত বিণ. (সচরাচর অস্বাভাবিকভাবে) গর্ভ থেকে পতিত বা নিঃসৃত।