গলা ভাঙা

গলা ভাঙা ক্রি. বি. স্বরভঙ্গ হওয়া; সাময়িক স্বরবিকৃতি হওয়া।

গলা বসা

গলা বসা ক্রি. বি. (সচ. ঠাণ্ডা লাগার দরুন) কণ্ঠস্বর অস্পষ্ট হয়ে যাওয়া।

গলা ধরা

গলা ধরা ক্রি. বি. ঠাণ্ডা লেগে বা শ্লেষ্মার জন্য স্বর বন্ধ হওয়া।

গলা

গলা১ [ galā ] বি. ১. কণ্ঠ, ঘাড়ের বিপরীত দিক; ২. ঘাড়; গ্রীবা; ৩. টুঁটি (গলা চেপে ধরেছে) ; ৪. কণ্ঠস্বর (গলার জোর, তার গলা শোনা যাচ্ছে) ; ৫. গলার জোর (কী গলা ! চিত্কার করতে গলা থাকা চাই)। [সং. গল + বাং. আ (স্বার্থে)]। ভারী গলা বি. গম্ভীর স্বর। গলা টিপলে দুধ বেরয় নিতান্ত শিশু বা অজ্ঞ সম্পর্কে উক্তি। গলা ধরা ক্রি. বি. ঠাণ্ডা লেগে বা শ্লেষ্মার জন্য স্বর বন্ধ হওয়া। গলা বসা ক্রি. বি. (সচ. ঠাণ্ডা লাগার দরুন) কণ্ঠস্বর অস্পষ্ট হয়ে যাওয়া। গলা ভাঙা ক্রি. বি. স্বরভঙ্গ হওয়া; সাময়িক স্বরবিকৃতি হওয়া। গলায় গলায় বিণ. ১. আকণ্ঠ; ২. অত্যন্ত...

গাইগোরু

গাই, গাইগোরু [ gāi, gāigōru ] বি. গাভী। [সং. গবী]।

গাই

গাই, গাইগোরু [ gāi, gāigōru ] বি. গাভী। [সং. গবী]।

গর্ভশয্যা

গর্ভাশয়, গর্ভশয্যা বি. জরায়ু, গর্ভস্হ সন্তান যেখানে থাকে।

গর্ভিণী

গর্ভিণী বি. (স্ত্রী.) গর্ভবতী নারী, পোয়াতি।

গর্ভাশয়

গর্ভাশয়, গর্ভশয্যা বি. জরায়ু, গর্ভস্হ সন্তান যেখানে থাকে।

গর্ভাধান

গর্ভাধান বি. ১. বিবাহিতা নারীর প্রথম রজোদর্শন উপলক্ষ্যে সংস্কারবিশেষ; ২. সন্তান উত্পাদন।