গলাবাজি

গলাবাজি বি. চেঁচামেচি, হাঁকডাক; (ব্যঙ্গে) অসার ও নিষ্ফল বক্তৃতা।

গলাবন্ধ

গলাবন্ধ বি. গলা গরম রাখার পট্টিবিশেষ, কম্ফর্টার।

গলাধাক্কা

গলাধাক্কা বি. বিতাড়িত করবার জন্য গলায় হাত দিয়ে সামনের দিকে ঠেলে দেওয়া; ঘাড়ধাক্কা; বিতাড়ন।

গলাগলি

গলাগলি বি. পরস্পর গলা জড়িয়ে ধরা; অত্যন্ত ঘনিষ্ঠতা।

গলাকাটা

গলাকাটা বি. যে গলা কেটে হত্যা করে; দস্যু। ☐ বিণ. মাত্রাতিরিক্ত, পীড়নমূলক (গলাকাটা দাম)।

গলায় লাগা

গলায় লাগা ক্রি. বি. ১. ভুক্তদ্রব্য গলায় আটকে শ্বাসরোধের উপক্রম হওয়া; ২. (ওল কচু প্রভৃতি খাওয়ার ফলে) গলা কুটকুট করা।

গলায় পড়া

গলায় গাঁথা, গলায় পড়া ক্রি. বি. গলগ্রহ হওয়া। গলায় দড়ি ধিক্কারসূচক উক্তি (অমন স্বামীর গলায় দড়ি)।

গলায় গাঁথা

গলায় গাঁথা, গলায় পড়া ক্রি. বি. গলগ্রহ হওয়া। গলায় দড়ি ধিক্কারসূচক উক্তি (অমন স্বামীর গলায় দড়ি)।

গলায় গলায়

গলায় গলায় বিণ. ১. আকণ্ঠ; ২. অত্যন্ত ঘনিষ্ঠ (গলায় গলায় ভাব)। ☐ ক্রি-বিণ. ঘনিষ্ঠভাবে।