গা গতর

গা গতর বি. সর্বাঙ্গ; সারা গা (খাটুনির চোটে গা-গতর ব্যথা হয়ে গেছে)।

গা কশকশ করা

গা কশকশ করা ক্রি. বি. ক্রোধ, বিরক্তি ইত্যাদির জন্য চাপা আক্রোশে অস্বস্তি হওয়া।

গা করা

গা করা ক্রি. বি. উত্সাহ, দেখানো; মনোযোগ দেওয়া।

গলানো

গলানো ক্রি. ১. গালানো, দ্রব বা তরল করা ; গালিয়ে ফেলা; তরল বা দ্রব করা (সোনা গালানো)। ২. সংকীর্ণ ফাঁকের মধ্য দিয়ে চালনা করা (সে বলটা জানলা দিয়ে গলিয়ে দিল); ৩. অভিভূত করা (মিষ্টি কথায় তাঁকে গলিয়ে দিল); ৪. প্রবেশ করানো, ঢুকানো (ছুঁচে সুতো গলানো) ; ৫. পরিধান করা (জুতোটা পায়ে গলাও, জামাটা গলিয়ে নিই)। ☐ বি. বিণ. উক্ত সব অর্থে।

গলিত

গলিত বিণ. দ্রবীভূত; জীর্ণ; অতিরিক্ত নরম হয়েছে বা ফেটে গেছে এমন; পচা (পচা-গলা)।

গলা সাধা

গলা সাধা ক্রি. বি. গানের সুর গলায় ভাঁজা, গানের সুর সাধনা করা।

গলাভাঙা

গলাভাঙা বিণ. স্বরভঙ্গ হয়েছে এমন, বিকৃতস্বর।