গ গাদ গাদ [ gāda ] বি. তরল পদার্থের যে ময়লা উপরে ভেসে ওঠে; কাইট, শিটা, তলানি। [তু. হি. গর্দা < সং. কর্দ]। গাদ কাটা ক্রি. বি. গাদ বা ময়লা পরিষ্কার করা, ময়লা বার করা।
গ গাণ্ডিবী গাণ্ডিবী (-বিন্) বি. গাণ্ডিবধারী অর্থাত্ অর্জুন। গাণ্ডিবীধম্বা বি. (গাণ্ডিব ধনু যার এই অর্থে) অর্জুন।
গ গাজির গান গাজির গান – মুসলমানদের ধর্মসংগীতবিশেষ। গাজির পট গাজিসম্বন্ধীয় ছবি যা দেখিয়ে ফকিরেরা গান করে বেড়ায়।
গ গাজি গাজি [ gāji ] বি. মুসলিম ধর্মযোদ্ধা; সুপরিচিত ধর্মযোদ্ধা ও পিরবিশেষ। [আ. গাজী]। গাজির গান – মুসলমানদের ধর্মসংগীতবিশেষ। গাজির পট গাজিসম্বন্ধীয় ছবি যা দেখিয়ে ফকিরেরা গান করে বেড়ায়।