গান [ gāna ] বি. ১. কণ্ঠসংগীত; ২. সংগীত (আমি গান ভালোবাসি); ৩. গীতিকবিতা, কবিতা; ৪. গীতাভিনয় (পালাগান); ৫. সুমধুর ধ্বনি (পাখির গান)। [সং. √গৈ + অন]। ওস্তাদি গান বি. ধ্রুপদ খেয়াল প্রভৃতি উচ্চাঙ্গের গান। চটকি গান বি. খেমটা প্রভৃতি হালকা চালের ও তালের গান। গানের দল বি. পেশাদারি গায়কের দল।