গ্রহণীয়

গ্রহণীয় বিণ. গ্রহণযোগ্য, গ্রহণ করার মতো।

গ্রহণ

গ্রহণ [ grahaṇa ] বি. ১. প্রাপ্তি, আদান (ভিক্ষাগ্রহণ); ২. ধারণ (হস্তগ্রহণ) ; ৩. স্বীকার (নিমন্ত্রণগ্রহণ); ৪. অবলম্বন, আশ্রয় (সন্ন্যাসগ্রহণ); ৫. বরণ (অতিথিকে সাদরে গ্রহণ); ৬. মেনে নেওয়া (উপদেশগ্রহণ, পরামর্শগ্রহণ); ৭. উপলব্ধি (অর্থগ্রহণ) ; ৮. সমাদর (গুণগ্রহণ); ৯. আহার, পান (অন্নগ্রহণ, জলগ্রহণ); ১০. আকর্ষণ, টেনে নেওয়া (কেশগ্রহণ); ১১. গ্রহাদির গ্রাস বা অদৃশ্য হওয়া (চন্দ্রগ্রহণ, সূর্যগ্রহণ)। [সং. √গ্রহ্ + অন]। গ্রহণীয় বিণ. গ্রহণযোগ্য, গ্রহণ করার মতো। গ্রহণেচ্ছা বি. গ্রহণের ইচ্ছা। গ্রহণেচ্ছু বিণ. গ্রহণ করতে ইচ্ছুক।

গ্রন্হ

গ্রন্হ [ granha ] বিণ. ১. গ্রাস করা হয়েছে এমন (রাহুগ্রস্ত); ২. গিলিত, গিলে ফেলা হয়েছে এমন (গ্রস্ত অন্ন) ; ৩. আক্রান্ত (রোগগ্রস্ত); ৪. অভিভূত (শোকগ্রস্ত)। [সং. √গ্রস্ + ত]।

গ্রসমান

গ্রসমান [ grasa-māna ] বিণ. গ্রাস করছে এমন; গ্রাসকারী। [সং. √গ্রস্ + মান (শানচ্)]।

গ্যালি

গ্যালি [ gyāli ] বি. ছাপার অক্ষর রাখার কাষ্ঠফলক। [ইং. galley]। গ্যালিপ্রুফ বি. গ্যালি থেকে তোলা প্রুফ।

গ্যাসীয়

গ্যাসীয় বিণ. ১. গ্যাসসংক্রান্ত; ২. গ্যাসজাত ; ৩. গ্যাসধর্মী।