গ গ্যাঁট গ্যাঁট [ gyān̐ṭa ] বিণ. স্হির, অনড়, নিশ্চল (গ্যাঁট হয়ে বসে আছ যে?)। [দেশি]। গ্যাঁটগ্যাঁট অব্য. গটগট -এর অনুরূপ।
গ গ্যাঁজানো গ্যাঁজানো [ gyān̐jānō ] ক্রি. বি. (অশা.) অসার গল্পগুজব করা; বাজে গল্পে সময় কাটানো (দুপুরটা গোঁজিয়ে কাটালাম; এই ভরদুপুরে কোথায় গ্যাঁজাতে যাবে?)। [বাং. গ্যাঁজ১. > গ্যাঁজা + আনো]।
গ গ্যারেজ গ্যারাজ, গ্যারেজ [ gyārāja, gyārēja ] বি. মোটরগাড়ি, বাস ইত্যাদি রাখার স্হান। [ইং. garage < ফ. garage গারাজ্]।
গ গ্যারাজ গ্যারাজ, গ্যারেজ [ gyārāja, gyārēja ] বি. মোটরগাড়ি, বাস ইত্যাদি রাখার স্হান। [ইং. garage < ফ. garage গারাজ্]।
গ গ্রন্থস্বত্ব গ্রন্থস্বত্ব বি. কোনো গ্রন্হের মুদ্রণ বা প্রকাশ সম্পর্কে উক্ত গ্রন্হের লেখক বা তাঁর মনোনীত ব্যক্তির অধিকার, copyright.
গ গ্রন্থকীট গ্রন্থকীট বি. ১. বইয়ের পোকা; ২. (আল.) গ্রন্হপাঠে অত্যধিক অনুরক্ত এবং অন্য কোনো দিকে খেয়াল নেই এমন ব্যক্তি, book-worm.