গৌরী
গৌরী [ gaurī ] বি. ১. গৌরবর্ণা নারী; ২. দুর্গা; ৩. অবিবাহিতা অষ্টমবর্ষীয়া বালিকা। ☐ বিণ. গৌরবর্ণা। [সং. গৌর + ঈ]। গৌরীদান বি. ১. অষ্টমবর্ষীয়া কন্যাকে বিবাহে সম্প্রদান; ২. (আল.) অপ্রাপ্তবয়স্কাকে অর্থাত্ নিতান্তই বালিকাকে বিবাহে সম্প্রদান। গৌরীপট্ট বি. শিবলিঙ্গের নিম্নস্হ পীঠ, পেনেট। গৌরীশংকর, গৌরীশঙ্কর বি. ১. দুর্গা ও শিব ; ২. হিমালয়ের চূড়াবিশেষ।