গৌরব
গৌরব [ gauraba ] বি. ১. গুরুত্ব (বিষয়গৌরব); ২. মহিমা, গরিমা; ৩. মর্যাদা, কদর, সম্মান (তিনি আমাদের গৌরব বৃদ্ধি করেছেন) ; ৪. গর্ব (অতীত নিয়ে গৌরব করা)। [সং. গুরু + অ]। গৌরবচ্যুত বিণ. মর্যাদা বা সম্মান থেকে স্খলিত বা বিচ্যুত। গৌরবশালী (-লিন্) বিণ. মর্যাদাপূর্ণ; মহিমান্বিত; মহনীয়। গৌরবহানি বি. গৌরব বা মর্যাদা হারানো। গৌরবান্বিত, গৌরবিত বিণ. গৌরবযুক্ত। গৌরবান্বিতা বিণ. (স্ত্রী.) ১. গৌরবযুক্তা; ২. গর্বিতা, গরবিনি। গৌরবোজ্জ্বল বিণ. মর্যাদা বা গৌরবে পূর্ণ (আমাদের সাহিত্যের গৌরবোজ্জ্বল যুগ)।
গৌরচন্দ্রিকা
গৌরচন্দ্রিকা বি. ১. মূল গীতের পূর্বে গৌরচন্দ্রের অর্থাত্ শ্রীচৈতন্যদেবের বন্দনা; ২. ভূমিকা, মুখবন্ধ।