গোসাঘর

গোসাঘর, গোসসাঘর বি. ক্রোধাগার, অভিমান কক্ষ; রানি বা বেগম অভিমানিনী হয়ে যে-ঘরে থাকেন।

গোসসা

গোসা, গোসসা [ gōsā, gōsasā ] বি. ১. ক্রোধ, রাগ; ২. অভিমান। [আ. গুস্সা]।

গোসা

গোসা, গোসসা [ gōsā, gōsasā ] বি. ১. ক্রোধ, রাগ; ২. অভিমান। [আ. গুস্সা]। গোসাঘর, গোসসাঘর বি. ক্রোধাগার, অভিমান কক্ষ; রানি বা বেগম অভিমানিনী হয়ে যে-ঘরে থাকেন।

গোস্ত

গোস্ত [ gōsta ] বি. ১. মাংস; ২. (অশু. কিন্তু প্রচলিত) গোমাংস। [ফা. গোশ্ত্]।

গৌরবোজ্জ্বল

গৌরবোজ্জ্বল বিণ. মর্যাদা বা গৌরবে পূর্ণ (আমাদের সাহিত্যের গৌরবোজ্জ্বল যুগ)।

গৌরবান্বিতা

গৌরবান্বিতা বিণ. (স্ত্রী.) ১. গৌরবযুক্তা; ২. গর্বিতা, গরবিনি।

গৌরবিত

গৌরবান্বিত, গৌরবিত বিণ. গৌরবযুক্ত।

গৌরবশালী

গৌরবশালী (-লিন্) বিণ. মর্যাদাপূর্ণ; মহিমান্বিত; মহনীয়।