গোরস্হান

গোরস্হান বি. সমাধিভূমি কবর যে স্হানে গোর দেওয়া হয়।

গোর দেওয়া

গোর দেওয়া ক্রি. বি. কবর দেওয়া সমাধিস্হ করা।

গোর

গোর১ [ gōra ] বিণ. (কাব্যে) গৌরবর্ণ। [সং. গৌর]। গোর২ [ gōra ] বি. সমাধি, কবর (গোর দেওয়া)। [ফা. গোর]। গোর দেওয়া ক্রি. বি. কবর দেওয়া সমাধিস্হ করা। গোরস্হান বি. সমাধিভূমি কবর যে স্হানে গোর দেওয়া হয়। গোর নেওয়া, গোরে যাওয়া ক্রি. মরা।

গোমায়ু

গোমায়ু [ gōmāẏu ] বি. শৃগাল। [সং. গো + √মি + উ বা গো + √মা + উ]।

গোরু মেরে জুতো দান

গোরু মেরে জুতো দান – জঘন্য অন্যায়কর্মের প্রায়শ্চিত্তস্বরূপ অল্পকিছু ভালো কাজ করা।

গোরুচোর

গোরুচোর বি. ১. যে অন্যের গোরু চুরি করে হিন্দু সমাজে যা অত্যন্ত নীচ ও হীন কাজ বলে বিবেচিত; ২. যে ব্যক্তি মুখ বুজে সমস্ত পীড়ন সহ্য করে; ৩. ভীতসন্ত্রস্ত ব্যক্তি।

গোরুখোঁজা

গোরুখোঁজা বি. গোরু হারালে যেভাবে খোঁজা হয় সেইরকম সর্বত্র খোঁজাখুঁজি।

গোরু

গোরু [ gōru ] বি. ১. গাভিজাতীয় তৃণভোজী, সচ গৃহপালিত, পুরুষ বা স্ত্রী পশু (গোরুর দুধ, গোরুর শিং); ২. বৃষ, বলদ (গোরুর গাড়ি); ৩. (বিদ্রুপে বা গালিতে) বোকা, মূর্খ (তুমি তো আচ্ছা গোরু!)। [সং. গোরূপ, প্রাকৃ. গোরুঅ]। গোরুখোঁজা বি. গোরু হারালে যেভাবে খোঁজা হয় সেইরকম সর্বত্র খোঁজাখুঁজি। গোরুচোর বি. ১. যে অন্যের গোরু চুরি করে হিন্দু সমাজে যা অত্যন্ত নীচ ও হীন কাজ বলে বিবেচিত; ২. যে ব্যক্তি মুখ বুজে সমস্ত পীড়ন সহ্য করে; ৩. ভীতসন্ত্রস্ত ব্যক্তি। গোরু মেরে জুতো দান – জঘন্য অন্যায়কর্মের প্রায়শ্চিত্তস্বরূপ অল্পকিছু ভালো কাজ করা।

গোসসাঘর

গোসাঘর, গোসসাঘর বি. ক্রোধাগার, অভিমান কক্ষ; রানি বা বেগম অভিমানিনী হয়ে যে-ঘরে থাকেন।