গুরুগম্ভীর
গুরুগম্ভীর বিণ. গভীর অর্থযুক্ত এবং গম্ভীর শব্দবিশিষ্ট (গুরুগম্ভীর বর্ণনা, গুরুগম্ভীর ভাষা)।
গালাগালি দেওয়া
গালিগালাজ করা, গালাগালি দেওয়া ক্রি. বি. গালি দেওয়া, কটু বাক্য বলা; কুত্সিত বা অশ্লীল কথা বলা।
গালিগালাজ করা
গালিগালাজ করা, গালাগালি দেওয়া ক্রি. বি. গালি দেওয়া, কটু বাক্য বলা; কুত্সিত বা অশ্লীল কথা বলা।
গোল
গোল১ [ gōla ] বি. ১. ফুটবল হকি প্রভৃতি খেলায় বল যে নির্দিষ্ট স্হানে প্রবেশ করাতে হয় (গোল রক্ষা করা, গোলে দাঁড়ানো); ২. ওই স্হানে বল পাঠানো (গোল দেওয়া, তিন গোলে জিতেছি)। [ইং. goal]। গোল২ [ gōla ] বি. ১. জোর শব্দ, চিত্কার, গোলমাল (ছেলেরা গোল করছে); ২. সরলতার অভাব, জটিলতা, প্যাঁচ (তার মনে বেশ গোল আছে); ৩. সন্দেহ (মনের গোল মেটানো); ৪. ফ্যাসাদ, ঝামেলা (ভারি গোল বেধেছে) -তু. গণ্ডগোল; ৫. ভুল (না বুঝে গোল করে ফেলেছি)। [ফা. গোল্]। গোলে হরিবোল দেওয়া ক্রি. বি. গোলমাল বা ভিড়ের সুযোগে কাজে ফাঁকি দেওযা। গোল৩ [ gōla ] বিণ. গোলাকার, বৃত্তাকার, বর্তুলাকার, round...