গুরুদক্ষিণা
গুরুদক্ষিণা বি. শিক্ষা সমাপ্ত হবার পর শিষ্য কর্তৃক গুরুকে দেওয়া অর্থ বা মূল্য, গুরুবিদায়।
গুরুচণ্ডালী
গুরুচণ্ডালী বি. ১. সাধু ভাষার সঙ্গে চলিত ভাষার মিশ্রণ; ২. সংস্কৃত শব্দের সঙ্গে দেশজ শব্দের মিশ্রণ; ৩. গম্ভীর শব্দের সঙ্গে হালকা ও চটুল শব্দের মিশ্রণ (যথা, বারিধিতে ডুব দেওয়া, ডোবার জলে নিমজ্জিত)।