গুরুয়া

গুরুয়া বিণ. ১. তীব্র, দুঃসহ (‘গুরুয়া দুখভার’: বিদ্যা); ২. বিপুল (‘গিরিবর গুরুয়া’: বিদ্যা) ; ৩. দুর্ভর (‘গুরুয়া কবরীভার’: শ্রীকৃষ্ণমঙ্গল); ৪. গভীর, উত্কৃষ্ট (‘আমোদ গুরুয়া’: শ্রীকৃষ্ণমঙ্গল)।

গুরমুখী

গুরুমুখী, গুরমুখী বি. শিখদের মধ্যে প্রচলিত বর্ণমালাবিশেষ।

গুরুমুখী

গুরুমুখী, গুরমুখী বি. শিখদের মধ্যে প্রচলিত বর্ণমালাবিশেষ।

গুরুমুখী বিদ্যা

গুরুমুখী বিদ্যা — যে বিদ্যা কেবল গুরুর কাছ থেকেই পাওয়া যায়, অর্থাত্ যা বই পড়ে বা অন্যভাবে অর্জন করা যায় না (সংগীত একটি গুরুমুখী বিদ্যা)।

গুরুমা

গুরুমা বি. ১. ধর্মোপদেশদাত্রী; ২. গুরুর পত্নী। গুরু-মারা বিদ্যা গুরুর কাছ থেকে লব্ধ যে বিদ্যা গুরুকেই জব্দ বা পরাজিত করবার জন্য ব্যবহৃত হয়।

গুরুমশাই

গুরুমহাশয়, গুরুমশাই বি. ১. (প্রধানত পাঠশালার) শিক্ষক (‘পাঠশালাটি দোকান-ঘরে, গুরুমশাই দোকান করে’: স. দ.); ২. (ব্যঙ্গে) অকালপক্ব বা ডেঁপো ছেলে; জ্যাঠা ছেলে।

গুরুমহাশয়

গুরুমহাশয়, গুরুমশাই বি. ১. (প্রধানত পাঠশালার) শিক্ষক (‘পাঠশালাটি দোকান-ঘরে, গুরুমশাই দোকান করে’: স. দ.); ২. (ব্যঙ্গে) অকালপক্ব বা ডেঁপো ছেলে; জ্যাঠা ছেলে।

গুরুবল

গুরুবল বি. গুরুর করুণারূপ শক্তি; গুরুর আশীর্বাদ।