গোদোহনী

গোদোহনী, গোদোহিনী বি. দুধের ভাঁড় বা হাঁড়ি।

গোদান

গোদান বি. গাভিদানরূপ পূণ্যকর্ম।

গোচারণ

গোচারণ বি. গোরু চরানো; গোরুকে মাঠে নিয়ে ঘাস খাওয়ানো।

গোগ্রাস

গোগ্রাস বি. ১. প্রায়শ্চিত্তের পর গোরুর মুখে মন্ত্রপূত ঘাস দান; ২. বড় বড় গ্রাস (গোগ্রাসে গেলা)।