গুল

গুল১ [ gula ] বি. ১. পোড়া তামাক; ২. (জ্বালানি হিসাবে) গোবর, কয়লার গুঁড়ো বা মাটি মিশিয়ে প্রস্তুত গুলি। [বাং. গুলি]। গুল২ [ gula ] বি. ১. গোলাপ ফুল (গুলবাগ, গুলবাগিচা); ২. ফুলের নকশা। [ফা. গুল্]। গুল৩ [ gula ] (অশা.) বি. ধাপ্পা; বাজে বা মিথ্যা কথা (গুল মারা)। [তু. ফা. গুলতান্]। গুলবাজ বিণ. মিথ্যাবাদী। গুল মারা ক্রি. বি. ধাপ্পা দেওয়া, মিথ্যা কথা বলা।

গুমাগুম

গুম গুম, গুমাগুম অব্য. ক্রি-বিণ. ক্রমাগত গুম শব্দ; গুম গুম করে (গুমাগুম কিলোতে লাগল)।

গুম

গুম১ [ guma ] অব্য. গম্ভীর শব্দবিশেষ; কিলের শব্দ (গুম করে মারল এক কিল)। [দেশি]। গুম গুম, গুমাগুম অব্য. ক্রি-বিণ. ক্রমাগত গুম শব্দ; গুম গুম করে (গুমাগুম কিলোতে লাগল)। গুম২ [ guma ] বিণ. ১. গুপ্ত, অপ্রকাশিত (গুমখুন); ২. নিখোঁজ (গুম করা, গুম হওয়া) ; ৩. নির্বাক ও নিশ্চল, স্তম্ভিত (গুম হয়ে বসে আছে)। [ফা. গুম্]।

গুমি

গুমি [ gumi ] বিণ. লুকানো, গুপ্ত; নিখোঁজ। [গুম২ দ্র]।

গুরু

গুরু [ guru ] বি. ১. ধর্মোপদেষ্টা; দীক্ষাদাতা, মন্ত্রদাতা; ২. আচার্য, উপদেশক, শিক্ষক (গুরুর কাছে শেখা বিদ্যা) ; ৩. গুরুজন, মাননীয় বা পূজনীয় ব্যক্তি; ৪. দেবগুরু বৃহস্পতি (গুরু বার) ; ৫. (অমা.) ওস্তাদ্, নেতা (ওসব ধান্দা ছাড়ো গুরু)। ☐ বিণ. ১. ভারী, অধিক (সংখ্যাগুরু সম্প্রদায়); ২. দুর্বহ (গুরুভার) ; ৩. দায়িত্বপূর্ণ; ৪. কঠিন (গুরুদণ্ড); ৫. মহান (গুরু দায়িত্ব) ; ৬. অলঘু (গুরুপাক খাদ্য); ৭. অতিরিক্ত, অধিক (গুরুভোজন) ; ৮. (ব্যাক.) দীর্ঘ মাত্রাযুক্ত। [সং. √গৃ + উ]। গুরুকুল বি. ১. গুরুর গৃহ বা আশ্রম; ২. পুরুষানুক্রমে পারিবারিক আচার্যের বংশ; ৩. হরিদ্বারের নিকটবর্তী প্রাচীন ভারতীয় আদর্শে স্হাপিত শিক্ষাকেন্দ্র। গুরুগম্ভীর বিণ. গভীর অর্থযুক্ত...

গুরুস্হানীয়

গুরুস্হানীয় বিণ. গুরুতুল্য। যেমন গুরু তেমনি চেলা গুরু ও শিষ্য দুজনেই সমান মন্দ বা মূর্খ।

গুরুলাঘব

গুরুলাঘব বি. আপেক্ষিক গুরুত্ব ও লঘুত্ব।

গুরুলঘুজ্ঞান

গুরুলঘুজ্ঞান বি. কে মান্য বা পূজ্য এবং কে নয় এই জ্ঞান (ছেলেটার এখনও গুরু-লঘু জ্ঞানই হল না)।