গুটিকা

গুটি২, গুটিকা [ guṭi, guṭikā ] বি. ১. বটিকা, বাড়ি (ঔষধের গুটিকা); ২. গুলি, ছোট ডেলা; ৩. ঘুঁটি (দাবার গুটি); ৪. নবজাত ফল, কুশি (আমের গুটি) ; ৫. ছোট ছোট দানা বা গোলাকার বস্তু ; ৬. বসন্ত ইত্যাদি রোগের ব্রণ (মারীগুটিকা); ৭. রেশমের কোষ (রেশমের গুটি); ৮. কোষকীট (গুটি পোকা)। [সং. √গুড়্‌ (=গুট্) + ই (স্বার্থে) + আ]।

গুটি

গুটি১ [ guṭi ] (অল্পার্থে) সংখ্যার নির্দেশক (গুটি দুয়েক)। [বাং. গোটা + ই]। গুটিকত, গুটিকতক বিণ. কয়েকটি, অল্পসংখ্যক। গুটি২, গুটিকা [ guṭi, guṭikā ] বি. ১. বটিকা, বাড়ি (ঔষধের গুটিকা); ২. গুলি, ছোট ডেলা; ৩. ঘুঁটি (দাবার গুটি); ৪. নবজাত ফল, কুশি (আমের গুটি) ; ৫. ছোট ছোট দানা বা গোলাকার বস্তু ; ৬. বসন্ত ইত্যাদি রোগের ব্রণ (মারীগুটিকা); ৭. রেশমের কোষ (রেশমের গুটি); ৮. কোষকীট (গুটি পোকা)। [সং. √গুড়্‌ (=গুট্) + ই (স্বার্থে) + আ]। গুটিপোকা বি. রেশমকীট, তুঁতপোকা।

গুজগুজানি

গুজগুজানি বি. গোপন পরামর্শ; নিচু স্বরে কথাবার্তা।

গুজগুজে

গুজগুজে বিণ. মনের কথা স্পষ্ট করে প্রকাশ করে না এমন (গুজগুজে স্বভাব)।

গুজগুজ

গুজগুজ [ guja-guja ] অব্য. ১. নিচু কণ্ঠে পরস্পর আলাপ; ২. গোপন পরামর্শ (তখন থেকে দুজনে কী এত গুজগুজ করছ?)। [দেশি.-তু. সং. √গুজ্ (শব্দ করা)]। গুজগুজে বিণ. মনের কথা স্পষ্ট করে প্রকাশ করে না এমন (গুজগুজে স্বভাব)। গুজ-গুজানি বি. গোপন পরামর্শ; নিচু স্বরে কথাবার্তা।

গুনাগারি

গুনাগার, গুনাগারি বি. অপরাধ বা পাপের শাস্তি; আক্কেল সেলামি (একগাদা টাকা গুনাগার দিতে হল)।

গুনাগার

গুনাগার, গুনাগারি বি. অপরাধ বা পাপের শাস্তি; আক্কেল সেলামি (একগাদা টাকা গুনাগার দিতে হল)।

গুনা

গুনা১ [ gunā ] বি. তার, ধাতুনির্মিত সুতো। [সং. গুণ]। গুনা২, গুনাহ [ gunā, gunāha ] বি. দোষ, অপরাধ; পাপ। [ফা. গুনহ্]। গুনাগার, গুনাগারি বি. অপরাধ বা পাপের শাস্তি; আক্কেল সেলামি (একগাদা টাকা গুনাগার দিতে হল)।

গুল মারা

গুল মারা ক্রি. বি. ধাপ্পা দেওয়া, মিথ্যা কথা বলা।