গাত্রদাহ

গাত্রজ্বালা, গাত্রদাহ বি. গায়ের জ্বালা; (আল.) ঈর্ষা, ক্রোধ প্রভৃতি মনোভাব।

গাত্রজ্বালা

গাত্রজ্বালা, গাত্রদাহ বি. গায়ের জ্বালা; (আল.) ঈর্ষা, ক্রোধ প্রভৃতি মনোভাব।

গাত্র

গাত্র [ gātra ] বি. ১. শরীর, অঙ্গ, গা (‘ছায়ার সঙ্গে কুস্তি করে গাত্রে হল ব্যথা’: সু. রা); ২. পার্শ্বদেশ বা উপরিভাগ (পর্বতগাত্র)। [সং. √গা (গত্যর্থক) + ত্র (‘ষ্ট্রন্’ করণে)]। গাত্রজ্বালা, গাত্রদাহ বি. গায়ের জ্বালা; (আল.) ঈর্ষা, ক্রোধ প্রভৃতি মনোভাব। গাত্রমার্জনী বি. গামছা তোয়ালে প্রভৃতি। গাত্রহরিদ্রা বি. গায়েহলুদের অনুষ্ঠান। গাত্রানুলেপনী বি. ১. গায়ে অনুলেপন করার অর্থাত্ অঙ্গরাগ লাগাবার তুলিকা ; ২. সাবান। গাত্রবস্ত্র, গাত্রাবরণ, গাত্রাবরণী বি. ১. গায়ের চাদর; ২. বর্ম, সাঁজোয়া। গাত্রোত্থান, গাত্রোত্পাটন বি. গা তোলা, শয্যা থেকে উঠে বসা বা দাঁড়ানো।

গাঢ়

গাঢ় [ gāḍh ] বিণ. ১. ঘন (গাঢ় অন্ধকার); ২. গভীর (গাঢ় ঘুম, গাঢ় রহস্য) ; ৩. স্তূপীকৃত (গাঢ় মেঘ); ৪. তীব্র, প্রবল (গাঢ় প্রেম); ৫. ফাঁক নেই এমন, নিবিড় (গাঢ় আলিঙ্গন); ৬. অবরুদ্ধ (গাঢ় স্বরে বললেন)। [সং. √গাহ্ + ত]। বি. গাঢ়তা, গাঢ়ত্ব।

গাছা

গাছা১ [ gāchā ] বি. পিলসুজ, দীপাধার। [বাং. গাছ + আ (সাদৃশ্যার্থে)]. গাছা২, গাছি [ gāchā, gāchi ] সচ. দীর্ঘ ও সরু বস্তুর সংখ্যাসূচক বা নির্দেশক, enclitic; গোটা, খণ্ড, -টা, -টি (লাঠিগাছা, একগাছি মালা, পাঁচগাছি সজনে খাড়া)। গাজন [ gājana ] বি. (বিশেষত চড়কের সময়) শিবের উত্সব; শিবের গান। [সং. গর্জন]। অনেক (অধিক) সন্ন্যাসীতে গাজন নষ্ট এক কাজে অনাবশ্যক অনেক কর্মী জুটলে বিশৃঙ্খলা ঘটে এবং কাজ পণ্ড হয়।

গাজন

গাজন [ gājana ] বি. (বিশেষত চড়কের সময়) শিবের উত্সব; শিবের গান। [সং. গর্জন]।

গাঁট্টা

গাট্টা, গাঁট্টা [ gāṭṭā, gānṭṭā ] বি. হাত মুঠো করে আঙুলের গাঁট বা তা দিয়ে আঘাত (মাথায় গাঁট্টা মারল)। [দেশি-তু. সং. গ্রন্হি]। গাট্টা মরা ক্রি. বি. গাট্টা দিয়ে আঘাত করা। গাট্টাগোট্টা, গাঁট্টাগোঁট্টা বিণ. সুগঠিত ও পেশিযুক্ত ও শক্তিশালী (গাট্টাগোট্টা চেহারা)।

গাট্টাগোট্টা

গাট্টাগোট্টা, গাঁট্টাগোঁট্টা বিণ. সুগঠিত ও পেশিযুক্ত ও শক্তিশালী (গাট্টাগোট্টা চেহারা)।